স্থানীয় মসজিদের খতিবের উল্লিখিত ইবাদত চিহ্নিত করে এর ধর্মীয় প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: স্থানীয় মসজিদের খতিব উল্লিখিত ইবাদতটি হলো- জাকাত। জাকাত ধনী-দরিদ্রের মাঝে বৈষম্য দূর করে। ইসলামি জীবন বিধানের পঞ্চম স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে জাকাত। পবিত্র কুরআনে সালাতের পরেই জাকাতের স্থান, জাকাতের ধর্মীয় প্রভাব অপরিসীম। ইসলামের সেতুবন্ধ: ইসলামি সমাজে জাকাতের মাধ্যমে ধনী-দরিদ্রের মাঝে সেতুবন্ধ রচিত হয়। রাসুল (সা.) বলেন, "জাকাত হলো ইসলামের সেতুবন্ধ।” (বায়হাকি) আল্লাহর সন্তুষ্টি লাভ : সম্পদশালী ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী গরিবদের জাকাত আদায়ের মাধ্যমে দরিদ্র মুখে যেমন হাসি ফোটায়, তেমনি মহান আল্লাহর সন্তুষ্টিও লাভ করে। পারলৌকিক মুক্তির উপায়: সম্পদশালী ব্যক্তিকে নির্দিষ্ট হারে জাকাত আদায় করতে হয়, অন্যথায় তাদের পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই জাকাত পরকালীন মুক্তির অন্যতম উপায়। সম্পদের পবিত্রতা: জাকাত সম্পদকে পবিত্র করে। এ মর্মে মহানবি (সা.) বলেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত প্রদান করে, সে তার সম্পদের কলুষতা দূর করে। (আবু দাউদ) উদ্দীপকে খতিব সাহেব এমন একটি ইবাদতের কথা উল্লেখ করেছেন, যেটিকে রাসুল (সা.) সেতুবন্ধ বলে আখ্যায়িত করেছেন। আর আমরা জানি যে, জাকাত ইসলামের সেতুবন্ধ, যা সমাজে বিদ্যমান ধনী-দরিদ্রের আর্থিক বৈষম্য দূর করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
স্থানীয় মসজিদের খতিবের উল্লিখিত ইবাদত চিহ্নিত করে এর ধর্মীয় প্রভাব …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর