জনাব 'প'-এর পালনকৃত ইবাদতটি চিহ্নিতপূর্বক তার মায়ের বক্তব্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'প' এর পালনকৃত ইবাদতটি হলো 'সালাত'। তিনি দৈনিক পাঁচবার নিয়মিত সালাত আদায় করেন। জনাব 'প'-এর মায়ের মতে সালাতের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। সালাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে অন্যতম। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার বান্দা হিসেবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ করেছেন এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের দাসত্ব ও আনুগত্যপ্রকাশ পায়। সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে অত্যধিক স্মরণ করা হয়। ফলে আল্লাহর ভয়ে সে যাবতীয় অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বিরত থাকে। যেমন- পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, "নিঃসন্দেহে সালাত অশ্লীলতা ও দুষ্কর্ম হতে মানুষকে বিরত রাখে।" (সূরা আনকাবুত : ৩৫) আল্লাহর নৈকট্য লাভ করার প্রধান শর্ত হলো আত্মিক পরিশুদ্ধি ও উন্নতি অর্জন। সালাতের প্রভাবে পাপ-পঙ্কিলতা থেকে দূরে থাকার মাধ্যমে বান্দার আত্মিক পরিশুদ্ধি ও প্রশান্তি অর্জিত হয়। নামাজিকে কোনো বিষয়ে অস্থিরতা ও দ্বিধা সংকোচে ভুগতে হয় না। সালাতই মুসলমানদের সর্বোত্তম ইবাদত। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ৮২ বার সালাতের কথা উল্লেখ করেছেন। হাদিসে এসেছে, মানবদেহের মধ্যে মাথা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইবাদতের মধ্যে সালাত গুরুত্বপূর্ণ। উপরিউক্ত আলোচনায় সালাতের আধ্যাত্মিক গুরুত্ব ও শিক্ষা ফুটে উঠেছে। তাই জনাব 'প'-এর মায়ের বক্তব্যটি যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
জনাব 'প'-এর পালনকৃত ইবাদতটি চিহ্নিতপূর্বক তার মায়ের বক্তব্য তোমার প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর