হকুল্লাহ ও হাক্কুল ইবাদের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: 'হক্কুল্লাহ' অর্থ আল্লাহর অধিকার এবং 'হাক্কুল ইবাদ' অর্থ বান্দার বা সৃষ্টির অধিকার। এদের মূল পার্থক্যগুলো নিচে দেওয়া হলো: আল্লাহ তায়ালার প্রতি বান্দার যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে (যেমন- সালাত, সাওম, হজ, যাকাত আদায় করা), তাকে হক্কুল্লাহ বলে। অন্যদিকে, মানুষের প্রতি মানুষের যেসব দায়িত্ব ও অধিকার রয়েছে (যেমন- পিতা-মাতা, প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও গরিবের হক আদায় করা), তাকে হাক্কুল ইবাদ বলে। হক্কুল্লাহ পালনে কোনো ত্রুটি হলে আল্লাহ চাইলে নিজ দয়ায় তা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হাক্কুল ইবাদ বা বান্দার হক নষ্ট করলে যার হক নষ্ট করা হয়েছে, সে ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তা ক্ষমা করেন না।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
হকুল্লাহ ও হাক্কুল ইবাদের মধ্যে পার্থক্য লেখ।
উদ্দীপক
Combined · 2026
উত্তর
উত্তর