জনাব 'হ' এবং জনাব 'স'-এর আলোচিত ইবাদতটি চিহ্নিতপূর্বক জনাব 'হ'-এর আলোচিত বিষয়টির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: জনাব 'হ' এবং জনাব 'স' এর আলোচিত ইবাদতটি-সাওম। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক, স্বাধীন সুস্থ, বুদ্ধিমান নরনারীর ওপর পবিত্র রমজান মাসের রোজা রাখা ফরজ। জনাব 'হ'-এর বক্তব্যে নৈতিক সমাজ গঠনে সাওমের শিক্ষা ফুটে উঠেছে। সবর (ধৈর্য) ও সহনশীলতার বাস্তব প্রশিক্ষণ পাওয়া যায় সাওম সাধনার মাধ্যমে। ধৈর্য সহনশীলতা, সহমর্মিতা, সহানুভূতি, ত্যাগ-তিতিক্ষা প্রভৃতি গুণের উন্মেষ ঘটে সাওম ও রমজানে। আল্লাহ তায়ালা এরশাদ করেন, “তোমরা সবর ও সালাতের মাধ্যমে (আল্লাহর) সাহায্য প্রার্থনা কর।” (সূরা বাকারা: ৪৫) সমাজের সাধারণ দরিদ্র লোকদের যে কী কষ্ট ও দুর্ভোগের মধ্যে কালাতিপাত করতে হয় সাওম পালনকারী তা তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে হৃদয়ঙ্গম করতে পারে। হাদিসে তাই এ মাসকে شَهْرُ الْمُوَاسَاةِ বা সমবেদনা ও সহমর্মিতার মাস বলে অভিহিত করা হয়েছে। ইসলাম যে সাম্যের ধর্ম সাওমের মাধ্যমে তা প্রমাণিত হয়। ধনী-দরিদ্র, আমির-ফকির সবাই একসাথে তারাবির নামাজ পড়ে। সেহরি খায়। ইফতার করে। এতে বিরাট সাম্যের ছবি ভেসে ওঠে। সিয়াম সাধনার মাধ্যমে মানুষ রিপুর তাড়না থেকে পরিত্রাণ পায়। যার ফলে লোভ-লালসা, কামনা-বাসনা, ক্রোধ, নেশা, মিথ্যা, প্রতারণা এবং অশ্লীলতার চর্চা থেকে পূতপবিত্র হয়ে সে একটি সুন্দর ও আদর্শ জীবন লাভ করে। অতএব বলা যায়, উদ্দীপকে মাসব্যাপী পালিত ফরজ ইবাদত বলতে 'সাওম' বোঝানো হয়েছে। একটি আদর্শ, নৈতিক সমাজ গঠনে সাওমের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
জনাব 'হ' এবং জনাব 'স'-এর আলোচিত ইবাদতটি চিহ্নিতপূর্বক জনাব 'হ'-এর আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর