শেয়ারFacebookWhatsApp

শাকিলকে কোন ইবাদতের উপদেশ দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: শাকিলকে সালাত আদায়ের উপদেশ দেওয়া হয়েছে। কেননা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হলে দৈনিক ভোরে উঠতে হয়, নির্ধারিত. সময়ের মধ্যে সালাত আদায় করতে হয়, যা মানুষকে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। মানুষকে সময়ানুবর্তী করে। তাছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য দৈনিক পাঁচবার ওজু করতে হয়, এভাবে দৈনিক পাঁচবার ওজু করার দ্বারা শারীরিক পরিচ্ছন্নতা অর্জিত হয়। নামাজ আদায়ের জন্য মুসুল্লিকে পবিত্র হতে হয়, সালাতের স্থান ও শরীর পরিষ্কার এবং পবিত্র রাখতে হয়। একজন লোক পূর্ণ নামাজি হলে তার সকল বিষয়ে পরিচ্ছন্নতা এসে যায়। তাছাড়া মসজিদে গিয়ে নামাজ আদায়ের জন্য কিছু হাঁটাহাঁটি করতে হয়, তাও শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত সালাত আদায়ের ফলে শরীরের অলসতা দূর হয়ে কর্মচঞ্চলতা বৃদ্ধি পায়। এতে দেহ সতেজ হয় এবং দেহমনে প্রফুল্লতা আসে। সালাতের কর্মকাণ্ডের ফলে মুসুল্লি মানসিক দিক থেকে অনেক রোগ-শোক ও টেনশন থেকে মুক্ত থাকেন। উদ্দীপকে শাকিলকে তার দাদা সালাত আদায়ের উপদেশ দিয়েছেন। কেননা সালাত বিশৃঙ্খল জীবনকে শৃঙ্খলাপূর্ণ করে। এজন্যই তার দাদা তাকে সালাত আদায়ের উপদেশ দেন।

HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল

শাকিলকে কোন ইবাদতের উপদেশ দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

শাকিল কলেজ পড়ুয়া ছাত্র। সে অত্যন্ত বিশৃঙ্খল জীবনযাপন করে। গভীর রাতে ঘুমোতে যায় আর দুপুর বেলা জেগে ওঠে। তার শরীর ও পোশাকে পরিষ্কার-পরিচ্ছন্নতার মারাত্মক অভাব। তার এহেন অবস্থার পরিবর্তনে তার দাদা তাকে একটি মৌলিক ইবাদত পালনের উপদেশ দেন। শাকিলের বাবা একজন ব্যবসায়ী। তিনি প্রতিবছর তার সমুদয় সম্পদ হিসাব করে একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে বিতরণ করেন।

উত্তর

মৌলিক ইবাদত বলতে অত্যাবশ্যকীয় ইবাদতগুলোকে বোঝায়। সেগুলো হলো- ১. নামাজ, ২. যাকাত, ৩. রোজা ও ৪. হজ।

উত্তর

আল্লাহর সন্তুষ্টি অর্জন হলো ইবাদতের মূল লক্ষ্য। সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেকোনো উত্তম কাজই ইবাদত। মানুষের দৈনন্দিন কাজ শরিয়তসম্মত বা হালাল হলে সেটি ইবাদত হিসেবে গণ্য হতে পারে। তবে কাজটি সুন্নাহ মোতাবেক সম্পাদন করতে হবে। যেমন- সততার সাথে ব্যবসায় বাণিজ্য করা, মিথ্যা বা প্রতারণার আশ্রয় না নেওয়া, কাউকে না ঠকানো। দৈনন্দিন কাজ শুরুর পূর্বে 'বিসমিল্লাহ' বলা ও রাসুল (সা.)-এর নির্দেশিত পন্থায় পালন করার মাধ্যমেও ইবাদত হতে পারে। তাছাড়া হালাল উপায়ে জীরিকা নির্বাহ করাও ইবাদত স্বরূপ। এভাবে মানুষের দৈনন্দিন কাজ ইবাদত হিসেবে গণ্য হতে পারে।

উত্তর

শাকিলকে সালাত আদায়ের উপদেশ দেওয়া হয়েছে। কেননা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হলে দৈনিক ভোরে উঠতে হয়, নির্ধারিত. সময়ের মধ্যে সালাত আদায় করতে হয়, যা মানুষকে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। মানুষকে সময়ানুবর্তী করে। তাছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য দৈনিক পাঁচবার ওজু করতে হয়, এভাবে দৈনিক পাঁচবার ওজু করার দ্বারা শারীরিক পরিচ্ছন্নতা অর্জিত হয়। নামাজ আদায়ের জন্য মুসুল্লিকে পবিত্র হতে হয়, সালাতের স্থান ও শরীর পরিষ্কার এবং পবিত্র রাখতে হয়। একজন লোক পূর্ণ নামাজি হলে তার সকল বিষয়ে পরিচ্ছন্নতা এসে যায়। তাছাড়া মসজিদে গিয়ে নামাজ আদায়ের জন্য কিছু হাঁটাহাঁটি করতে হয়, তাও শরীরের জন্য খুবই উপকারী। নিয়মিত সালাত আদায়ের ফলে শরীরের অলসতা দূর হয়ে কর্মচঞ্চলতা বৃদ্ধি পায়। এতে দেহ সতেজ হয় এবং দেহমনে প্রফুল্লতা আসে। সালাতের কর্মকাণ্ডের ফলে মুসুল্লি মানসিক দিক থেকে অনেক রোগ-শোক ও টেনশন থেকে মুক্ত থাকেন। উদ্দীপকে শাকিলকে তার দাদা সালাত আদায়ের উপদেশ দিয়েছেন। কেননা সালাত বিশৃঙ্খল জীবনকে শৃঙ্খলাপূর্ণ করে। এজন্যই তার দাদা তাকে সালাত আদায়ের উপদেশ দেন।

উত্তর

আর্থসামাজিক উন্নয়নে শাকিলের বাবার কাজটি অত্যন্ত সুদূরপ্রসারী। কেননা শাকিলের বাবার কাজে যাকাত আদায়ের বিষয়টি প্রতিফলিত হয়েছে। যাকাতের অর্থনৈতিক ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী। যাকাত ব্যবস্থার মাধ্যমে ধনী-দরিদ্রের মাঝে অর্থনৈতিক বৈষম্য দূর হয়। ধনী ব্যক্তিরা তাদের প্রয়োজনীয়তা অতিরিক্ত অর্থ সম্পদ থেকে কিছু দরিদ্র জনগণের মাঝে বিতরণ করায় উভয় শ্রেণির মাঝে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। যাকাতের অর্থ দ্বারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে ঋণমুক্ত করা যায়। ঋণের শৃঙ্খল থেকে ব্যক্তি ও রাষ্ট্রকে মুক্ত করার বিধান আল্লাহ তায়ালা যাকাতের মাধ্যমে দান করেছেন। যাকাত অলসভাবে অর্থ মজুত করে রাখার প্রবণতা নাশ করে এবং সঞ্চিত সম্পদ বিনিয়োগে উৎসাহ জোগায়। এতে অর্থনৈতিক মজুতদারি দূরীভূত হয়। যাকাত ইসলামি রাষ্ট্রের দরিদ্র জনগোষ্ঠীর ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। যাকাতের অর্থ ব্যয়ে ক্ষুদ্র কুটির শিল্প ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে দরিদ্র বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সমাজের যেসব লোক অর্থ উপার্জনে অক্ষম এবং সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে, যাকাত ব্যবস্থা তা দূরীকরণে অনন্য ভূমিকা রাখে। অভাব অনটন বিমোচনে যাকাত ব্যবস্থা অতীব গুরুত্বপূর্ণ। সমাজবদ্ধ ধনিক শ্রেণি যাকাত প্রদানের ফলে সমাজে কোনো অন্নহীন, বস্ত্রহীন ও গৃহহীন অভাবী মানুষের অস্তিত্ব থাকে না। উদ্দীপকে জমির সাহেব প্রতিবছর তার সমুদয় সম্পদ হিসাব করে একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে বিতরণ করেন। ইসলামে যাকে যাকাত বলা হয়। সুতরাং সমাজ বদলে, মানব রচিত কৃত্রিম দারিদ্র্যের দেয়াল ভাঙার জন্য যাকাত একটি কার্যকর শক্তি।
HSCIslamic Studies 2nd PaperChapter 6 : মৌলিক ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আব্দুল মালেক নিয়মিত সালাত আদায় করেন এবং সাওম পালন করেন। কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও তিনি যাকাত প্রদান করেন না। তিনি মনে করেন, যাকাত দিলে সম্পদ কমে যাবে। তাই তিনি যাকাত দিতে অস্বীকার করেন। মুশফিক সাহেব শুনে বললেন, যাকাত আদায়ের মধ্যে ধনী-গরিবের বৈষম্য দূর হয় এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটে।
ক
যাকাত শব্দের অর্থ কী?
খ
যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?
গ
মুশফিক সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
ঘ
জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে কতটুকু সংগতিপূর্ণ? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যাকাত শব্দের অর্থ কী?

যাকাত শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X ও তার পরিবার একটি নির্দিষ্ট মাসে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত পানাহার, যৌন উপভোগ ও অন্যায় কাজ হতে বিরত থাকেন। এ সময় তিনি দরিদ্রদের প্রচুর দান করেন। মাগরিবের সময় মানুষকে পেটপুরে খাওয়ান। তার প্রতিবেশী একদিন তাকে জিজ্ঞাসা করল, সারাদিন উপোস থেকে সন্ধ্যায় এত মানুষ নিয়ে খাও কেন? তিনি বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য।

Rajshahi · 2017

ক
যাকাতের نِصَابُ কী?
খ
مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।
গ
আল্লাহর সন্তুষ্টির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
X এর কাজে ইসলামের কোন দিক ফুটে উঠেছে। তার সামাজিক গুরুত্ব আলোকপাত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাতের نِصَابُ কী?

যাকাতের نِصَابُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

V একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতি রমজানে তিনি সম্পদের হিসাব নিকাশ করে অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে তার সম্পদের একটি অংশ খরচ করেন। এ রমজানে যখন তিনি অসহায়দের সাহায্য করছিলেন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাসা করল, বাবা কেন তুমি তাদের টাকা-পয়সা দাও? বাবা বললেন, দারিদ্র দূর করার জন্য আমি এ কাজ করি। তাছাড়া এটা তাদেরই হক। তখন তার ভাই W বলল এটি পাগলের প্রলাপ।

Rajshahi · 2017

ক
মৌলিক ইবাদত বলতে কী বুঝ?
খ
ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ
গ
W এর পরিণতি বিশ্লেষণ কর।
ঘ
দারিদ্র্য বিমোচনে V এর প্রচেষ্টা কতটুকু সহায়ক? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।