দারিদ্র্য বিমোচনে আশরাফের প্রচেষ্টা কতটুকু সহায়ক? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: দারিদ্র্য বিমোচনে আশরাফের প্রচেষ্টা অনেকাংশে সহায়ক। সমাজে প্রধানত দুই শ্রেণির মানুষ বসবাস করে। যথা- ধনী ও গরিব। ধনী ব্যক্তিরা যদি তাদের ধনসম্পদের চল্লিশ ভাগের এক ভাগ গরিবদের মধ্যে যাকাত হিসেবে বিতরণ করে, তাহলে সমাজে গরিবরা তাদের দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাত হতে রেহাই পেতে পারে। তাদের দারিদ্র্য লাঘব হয়। তারা খেয়েপরে বাঁচতে পারে। যাকাতের মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা হয়। ধনীরা তাদের সম্পদের কিছু অংশ গরিবদের যাকাত দিলে গরিবদের সম্পদ কিছুটা বেড়ে যায় এবং অর্থনৈতিক বৈষম্য দূর হয়। এভাবে যাকাত বণ্টনের ফলে দারিদ্র্য দূর হয়। সম্পদশালীদেরকে তাদের সম্পদ পুঞ্জীভূত করতে নিষেধ করা হয়েছে। যেমন আল্লাহ বলেন- كَيْ لَا يَكُونَ دُوْلَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ অর্থাৎ, "যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয়।" (সূরা হাশর: ৭) আল্লাহ আরও বলেন- وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ অর্থাৎ, "আর তাদের (সম্পদশালীদের) সম্পদে অবশ্যই গরিব ও বঞ্চিতদের অধিকার রয়েছে।" (সূরা যারিয়াত: ১৯) তাই সমাজের ধনীক শ্রেণি যদি সঠিকভাবে সততা ও আন্তরিকতার সাথে আল্লাহর নির্দেশমতো নির্দিষ্ট খাতে যাকাত প্রদান করে তাহলে সমাজে কোনো অন্নহীন, বস্ত্রহীন ও গৃহহীন অভাবী মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ কালের পরিক্রমায় দারিদ্র্যের অভিশাপ থেকে সমাজ ও রাষ্ট্র মুক্ত হবে। উদ্দীপকে আশরাফ দারিদ্র্য বিমোচনের জন্য যাকাত আদায় করেন। উপর্যুক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, দারিদ্র্য বিমোচনে আশরাফের প্রচেষ্টা অর্থাৎ যাকাত আদায় অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
দারিদ্র্য বিমোচনে আশরাফের প্রচেষ্টা কতটুকু সহায়ক? তোমার মতামতের পক্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর