আশফাকের পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আশরাফ তার সম্পদের যাকাত আদায় করেন। তিনি মনে করেন, এটি গরিব অসহায়ের হক। এর দ্বারা দারিদ্র্য দূর হয়। এবং গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। তার উক্ত কাজের প্রেক্ষিতে আশফাক এটাকে পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করে। যাকাতের প্রতি আশফাকের তুচ্ছতাচ্ছিল্য যাকাত ব্যবস্থাকে অস্বীকার করার শামিল। আর যাকাত অস্বীকারকারী কাফির হিসেবে গণ্য হবে। আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি সম্পূর্ণ বা আংশিক অবিশ্বাস করাকে কুফর বলে। মানুষ নানাভাবে কাফির হয়ে থাকে। তন্মধ্যে একটি হলো ইসলামের মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করা। উদ্দীপকে আশফাক যাকাতকে অস্বীকার করে কুফরি করেছে। আর কুফরির পরিণতি অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ বলেন- “আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে। (সূরা আল-বাকারা : ৩৯) ধনীদের সম্পদে গরিবের অধিকার রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন, "তাদের (ধনীদের) সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে।” (সূরা আযযারিয়াত: ১৯) সুতরাং কেউ যদি সম্পদ জমা করে রাখে অথবা প্রাপকের হক সঠিকভাবে আদায় না করে তাহলে সে পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। তাই বলা যায়, আশফাকের পরিণতি হলো জাহান্নাম।
HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল
আশফাকের পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর