শেয়ারFacebookWhatsApp

শরিয়তের বিধানমতে তানযিলের কাজটির হুকুম বর্ণনা কর।

উত্তর: শরিয়তের বিধানমতে তানযিলের কাজটি বৈধ নয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামের বিধানগুলো এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে মানুষ সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে সক্ষম হয়। ইসলামে মৌলিক ইবাদতের ওপর যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি মানুষের অধিকার বা হক আদায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। তানযিলের কাজে হাক্কুল্লাহ (আল্লাহর হক) আদায় হলেও হাক্কুল ইবাদ (মানুষের হক) লঙ্ঘিত হয়েছে। তানযিল পিতার রেখে যাওয়া সম্পদ দিয়ে মা-বোনকে না জানিয়ে মক্কায় গিয়ে হজ পালন করেছে। কিন্তু ঐ সম্পদে তার মা এবং বোনের হক রয়েছে। তাদের অনুমতি ছাড়া সম্পদ ব্যয় করা ইসলামে বৈধ নয়। এতে তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। তাছাড়া ইসলামে হজের ব্যাপারে বলা হয়েছে- সামর্থ্যবান ধনী মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন (আল্লাহর ঘর মক্কা তাওয়াফ) করা ফরজ। এক্ষেত্রে অন্যের টাকা দিয়ে হজ পালন করার কোনো বাধ্যবাধকতা নেই। তাই তানযিল যেহেতু তার মা- বোনকে বঞ্চিত করে তাদের অনুমতি ছাড়া তাদের টাকা দিয়ে হজ পালন করেছে, তা-ই তার হজ ইসলামে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সম্পদের অধিকার থেকে মা-বোনকে বঞ্চিত করার জন্য তাকে শাস্তি পেতে হবে।

HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল

শরিয়তের বিধানমতে তানযিলের কাজটির হুকুম বর্ণনা কর।

উদ্দীপক

আরমান সাহেব ৫ লক্ষ টাকা ব্যাংকে জমা রেখে মারা যান। তাঁর একমাত্র ছেলে তানযিল কৌশলে উক্ত টাকা ব্যাংক থেকে উত্তোলন করে। সে মা ও একমাত্র বোন তাহমিনাকে না জানিয়ে ঐ টাকা দিয়ে পবিত্র মক্কায় গিয়ে একটি ফরজ ইবাদত সম্পন্ন করে আসল। বিষয়টি জানাজানি হওয়ার পর ভাই- বোনের মধ্যে মনোমালিন্য ও বাদানুবাদ সৃষ্টি হলো। তাদের মা তাদেরকে কোনো রকমে নিবৃত্ত করতে পারলেও একপর্যায়ে তাহমিনা বলল, "আমাদের হক নষ্ট করে তুমি যে ইবাদত করেছ আল্লাহ তা কবুল করবেন না।"

Dhaka · 2017

উত্তর

যে ইবাদতের ওপর ইসলামের মূল কাঠামো দণ্ডায়মান, তা-ই মৌলিক ইবাদত। যেমন- সালাত, যাকাত, হজ, সাওম।

উত্তর

যাকাত কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সম্পদের প্রবৃদ্ধি ঘটায়। যাকাতের একটি অর্থ বৃদ্ধি পাওয়া। যাকাত সম্পদ পুঞ্জিভূত না রেখে তাতে গতিশীলতা সৃষ্টি করে। যাকাতের অর্থ মানুষের অভাব-অনটন ও দারিদ্র্য নির্মূলে ভূমিকা রাখে। দরিদ্ররা যাকাতের অর্থ সঠিক ব্যবস্থাপনা বা উৎপাদন কাজে ব্যয় করে। ফলে সম্পদের গতিশীলতা সৃষ্টি হয় এবং সম্পদ বৃদ্ধি পায়। অন্যদিকে যাকাত প্রদানকারীদের ওপর আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সম্পদের পরিমাণ বাড়িয়ে দেন। অর্থাৎ যাকাত সম্পদের প্রবৃদ্ধি ঘটায়।

উত্তর

শরিয়তের বিধানমতে তানযিলের কাজটি বৈধ নয়। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামের বিধানগুলো এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যাতে মানুষ সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করতে সক্ষম হয়। ইসলামে মৌলিক ইবাদতের ওপর যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি মানুষের অধিকার বা হক আদায়েরও নির্দেশ দেওয়া হয়েছে। তানযিলের কাজে হাক্কুল্লাহ (আল্লাহর হক) আদায় হলেও হাক্কুল ইবাদ (মানুষের হক) লঙ্ঘিত হয়েছে। তানযিল পিতার রেখে যাওয়া সম্পদ দিয়ে মা-বোনকে না জানিয়ে মক্কায় গিয়ে হজ পালন করেছে। কিন্তু ঐ সম্পদে তার মা এবং বোনের হক রয়েছে। তাদের অনুমতি ছাড়া সম্পদ ব্যয় করা ইসলামে বৈধ নয়। এতে তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। তাছাড়া ইসলামে হজের ব্যাপারে বলা হয়েছে- সামর্থ্যবান ধনী মুসলমানের ওপর জীবনে একবার হজ পালন (আল্লাহর ঘর মক্কা তাওয়াফ) করা ফরজ। এক্ষেত্রে অন্যের টাকা দিয়ে হজ পালন করার কোনো বাধ্যবাধকতা নেই। তাই তানযিল যেহেতু তার মা- বোনকে বঞ্চিত করে তাদের অনুমতি ছাড়া তাদের টাকা দিয়ে হজ পালন করেছে, তা-ই তার হজ ইসলামে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে সম্পদের অধিকার থেকে মা-বোনকে বঞ্চিত করার জন্য তাকে শাস্তি পেতে হবে।

উত্তর

তাহমিনার বক্তব্যে হাক্কুল্লাহর পাশাপাশি হাক্কুল ইবাদের গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটায় তার বক্তব্য আমি সমর্থন করি। ইসলামে দুই ধরনের ইবাদতের সমর্থন রয়েছে। একটি হচ্ছে- আল্লাহর সাথে সম্পর্কিত ইবাদত, যাকে হাক্কুল্লাহ বলা হয়। যেমন: সালাত, হজ, যাকাত প্রভৃতি। অন্যদিকে মানুষের ওপর মানুষের যে হক বা অধিকার রয়েছে তা হাক্কুল ইবাদ নামে পরিচিত। ইসলামে দুই ধরনের ইবাদত পালনের প্রতিই গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তানযিল এ বিধান লঙ্ঘন করেছে। আল্লাহর ইবাদত পালন না করলে আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে, তেমনি মানুষের হক আদায় না করলেও জবাব দিতে হবে। রাসুল (স) বলেছেন, নিশ্চয়ই তোমার ওপর তোমার প্রভুর এবং তোমার শরীরের ওপর তোমার স্ত্রী ও সন্তানের হক রয়েছে। তাই হাক্কুল ইবাদ পালনে অবহেলা বা উপেক্ষা করলে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তানযিল আল্লাহর হক আদায় করতে গিয়ে মানুষের অধিকার হরণ করেছে। সে পিতার গচ্ছিত সম্পদ থেকে মা-বোনকে বঞ্চিত করে হজ পালন করেছে। এ ধরনের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য তাকে পরকালে জবাব দিতে হবে। আল্লাহর হক আদায় না করলে আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে বা শাস্তি দিতে পারেন। কিন্তু মানুষের অধিকার লঙ্ঘন করলে অধিকার বঞ্চিত ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করেন, আল্লাহ ততক্ষণ বান্দাকে ক্ষমা করেন না। সুতরাং দেখা যাচ্ছে, ইবাদত পালনের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের অধিকার আদায়েও যত্নশীল হতে হবে। এ প্রেক্ষিতে তাহমিনার বক্তব্য সমর্থনযোগ্য।
HSCIslamic Studies 2nd PaperChapter 6 : মৌলিক ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আব্দুল মালেক নিয়মিত সালাত আদায় করেন এবং সাওম পালন করেন। কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও তিনি যাকাত প্রদান করেন না। তিনি মনে করেন, যাকাত দিলে সম্পদ কমে যাবে। তাই তিনি যাকাত দিতে অস্বীকার করেন। মুশফিক সাহেব শুনে বললেন, যাকাত আদায়ের মধ্যে ধনী-গরিবের বৈষম্য দূর হয় এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটে।
ক
যাকাত শব্দের অর্থ কী?
খ
যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?
গ
মুশফিক সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
ঘ
জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে কতটুকু সংগতিপূর্ণ? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যাকাত শব্দের অর্থ কী?

যাকাত শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X ও তার পরিবার একটি নির্দিষ্ট মাসে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত পানাহার, যৌন উপভোগ ও অন্যায় কাজ হতে বিরত থাকেন। এ সময় তিনি দরিদ্রদের প্রচুর দান করেন। মাগরিবের সময় মানুষকে পেটপুরে খাওয়ান। তার প্রতিবেশী একদিন তাকে জিজ্ঞাসা করল, সারাদিন উপোস থেকে সন্ধ্যায় এত মানুষ নিয়ে খাও কেন? তিনি বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য।

Rajshahi · 2017

ক
যাকাতের نِصَابُ কী?
খ
مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।
গ
আল্লাহর সন্তুষ্টির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
X এর কাজে ইসলামের কোন দিক ফুটে উঠেছে। তার সামাজিক গুরুত্ব আলোকপাত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাতের نِصَابُ কী?

যাকাতের نِصَابُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

V একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতি রমজানে তিনি সম্পদের হিসাব নিকাশ করে অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে তার সম্পদের একটি অংশ খরচ করেন। এ রমজানে যখন তিনি অসহায়দের সাহায্য করছিলেন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাসা করল, বাবা কেন তুমি তাদের টাকা-পয়সা দাও? বাবা বললেন, দারিদ্র দূর করার জন্য আমি এ কাজ করি। তাছাড়া এটা তাদেরই হক। তখন তার ভাই W বলল এটি পাগলের প্রলাপ।

Rajshahi · 2017

ক
মৌলিক ইবাদত বলতে কী বুঝ?
খ
ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ
গ
W এর পরিণতি বিশ্লেষণ কর।
ঘ
দারিদ্র্য বিমোচনে V এর প্রচেষ্টা কতটুকু সহায়ক? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।