শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রাফিদের কার্যক্রমে কোন ইবাদত পালন প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাফিদের কার্যক্রম ফরজ ইবাদত সাওমের প্রতি ইঙ্গিত করে। সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। রমযানের সিয়াম পালন একাধারে একটি অনন্য ধর্মীয় ও নৈতিক অনুশীলন। সিয়াম সব রকম অন্যায়, অশুভ ও চিন্তাকর্ম থেকে বিরত থাকতে সাহায্য করে। কেননা মানুষের পাশবিক প্রবৃত্তিসমূহই মানুষকে ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে যায়। যেখান থেকে মানুষ ফিরে আসতে পারে না। সিয়াম সাধনা মানুষের মধ্যকার সকল খারাপ ও কৃপ্রবৃত্তিগুলোকে কঠোরভাবে দমন করে মানুষকে শারীরিক, আধ্যাত্মিক ও নৈতিক উৎকর্ষ সাধনে প্রবলভাবে সাহায্য করে থাকে। মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায়। এজন্যই মহানবি (সা.) বলেছেন, "সাওম ঢালস্বরূপ।” (মুসলিম) অর্থাৎ সাওম কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল হিসেবে কাজ করে। উদ্দীপকে রাফিদ প্রবৃত্তির তাড়না থেকে মুক্তি পেতে যে ইবাদতটি পালন করেছে তা হলো সাওম। যার প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, "সাওম আমারই জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।” (বুখারি) তাই বলা যায়, রাফিদের কার্যক্রমে সাওম পালন প্রকাশ পেয়েছে।

HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রাফিদের কার্যক্রমে কোন ইবাদত পালন প্রকাশ পেয়েছে? …

উদ্দীপক

রাফিদ ও সাবিক দ্বাদশ শ্রেণির ছাত্র। রাফিদ এমন একটি ইবাদত করে, যা তাকে প্রবৃত্তির তাড়না থেকে রক্ষা করতে সহায়তা ভূমিকা পালন করে। হাদিসে যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলে উল্লেখ আছে। পক্ষান্তরে, সাবিক একজন ধনী ব্যবসায়ীর পুত্র। সে কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে। এজন্য রাফিদ এড়িয়ে চলে।

Dhaka · 2025

উত্তর

যাকাত শব্দের অর্থ পবিত্র করা, বৃদ্ধি পাওয়া ইত্যাদি।

উত্তর

মহানবি (সা.) বলেন, "সাওম (রোজা) ঢালস্বরূপ।” (মুসনাদে আহমাদ) এখানে ঢাল বলতে কুপ্রবৃত্তি দমনকারী শক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ, মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দকাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ হতে মুক্ত থাকতে শেখায়। ঢাল যেমন যুদ্ধের ময়দানে একজন যোদ্ধাকে তির, তলোয়ার ও বর্মের আঘাত থেকে সংরক্ষিত রাখে ঠিক তেমনি সাওম মানুষকে যাবতীয় অশ্লীলতা, পাপাচার ও কামনা-বাসনা থেকে বিরত রাখে। এজন্য মহানবি হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "সাওম (রোজা) ঢালস্বরূপ।” (বুখারি ও মুসলিম)

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাফিদের কার্যক্রম ফরজ ইবাদত সাওমের প্রতি ইঙ্গিত করে। সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায়, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয়তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। রমযানের সিয়াম পালন একাধারে একটি অনন্য ধর্মীয় ও নৈতিক অনুশীলন। সিয়াম সব রকম অন্যায়, অশুভ ও চিন্তাকর্ম থেকে বিরত থাকতে সাহায্য করে। কেননা মানুষের পাশবিক প্রবৃত্তিসমূহই মানুষকে ধ্বংসের প্রান্তসীমায় নিয়ে যায়। যেখান থেকে মানুষ ফিরে আসতে পারে না। সিয়াম সাধনা মানুষের মধ্যকার সকল খারাপ ও কৃপ্রবৃত্তিগুলোকে কঠোরভাবে দমন করে মানুষকে শারীরিক, আধ্যাত্মিক ও নৈতিক উৎকর্ষ সাধনে প্রবলভাবে সাহায্য করে থাকে। মানুষ লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কামভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হয়। সাওম মানুষকে এসব কাজ থেকে মুক্ত থাকতে শেখায়। এজন্যই মহানবি (সা.) বলেছেন, "সাওম ঢালস্বরূপ।” (মুসলিম) অর্থাৎ সাওম কোনো ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢাল হিসেবে কাজ করে। উদ্দীপকে রাফিদ প্রবৃত্তির তাড়না থেকে মুক্তি পেতে যে ইবাদতটি পালন করেছে তা হলো সাওম। যার প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, "সাওম আমারই জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব।” (বুখারি) তাই বলা যায়, রাফিদের কার্যক্রমে সাওম পালন প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ধনী ব্যবসায়ীর পুত্র সাবিক অশ্লীলতায় লিপ্ত। অশ্লীলতার কুফল সম্পর্কিত হাদিসটি হলো- হযরত আয়েশা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি, যার অশ্লীলতা থেকে বাঁচার জন্য অন্যান্য মানুষ তাকে পরিত্যাগ করে। (বুখারি ও মুসলিম) যে লোক অশ্লীল কথা বলে বেড়ায় ও অপকর্ম করে মানুষ তাকে পরিত্যাগ করে থাকে। এমনকি তার সংস্পর্শে আসতেও অত্যন্ত ঘৃণাবোধ করে এবং তাকে নিকৃষ্টতম মানুষ বলে ধারণা করে। এছাড়া এ রকম ঘৃণিত অপকর্ম মানুষের অন্তরকে নানাভাবে কলুষিত করে তার মানসম্মানকে বিনষ্ট করে দেয়। ইসলাম মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতার ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। ইসলামে অশ্লীলতা হারাম। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ (সা.) আপনি বলুন, "নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।” (সূরা আল আরাফ: ৩৩) তাই সাবিকের কর্তব্য হলো অশ্লীলতা ত্যাগ করে সত্যিকারের একজন বিশ্বাসী হয়ে জীবনযাপন করা। অন্যথায় অশ্লীলতার ভয়ে তার সংস্পর্শে কেউ আসতে ইচ্ছা করবে না এবং পরকালে সে ভয়ানক শাস্তির সম্মুখীন হবে।
HSCIslamic Studies 2nd PaperChapter 6 : মৌলিক ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আব্দুল মালেক নিয়মিত সালাত আদায় করেন এবং সাওম পালন করেন। কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও তিনি যাকাত প্রদান করেন না। তিনি মনে করেন, যাকাত দিলে সম্পদ কমে যাবে। তাই তিনি যাকাত দিতে অস্বীকার করেন। মুশফিক সাহেব শুনে বললেন, যাকাত আদায়ের মধ্যে ধনী-গরিবের বৈষম্য দূর হয় এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটে।
ক
যাকাত শব্দের অর্থ কী?
খ
যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?
গ
মুশফিক সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
ঘ
জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে কতটুকু সংগতিপূর্ণ? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যাকাত শব্দের অর্থ কী?

যাকাত শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X ও তার পরিবার একটি নির্দিষ্ট মাসে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত পানাহার, যৌন উপভোগ ও অন্যায় কাজ হতে বিরত থাকেন। এ সময় তিনি দরিদ্রদের প্রচুর দান করেন। মাগরিবের সময় মানুষকে পেটপুরে খাওয়ান। তার প্রতিবেশী একদিন তাকে জিজ্ঞাসা করল, সারাদিন উপোস থেকে সন্ধ্যায় এত মানুষ নিয়ে খাও কেন? তিনি বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য।

Rajshahi · 2017

ক
যাকাতের نِصَابُ কী?
খ
مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।
গ
আল্লাহর সন্তুষ্টির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
X এর কাজে ইসলামের কোন দিক ফুটে উঠেছে। তার সামাজিক গুরুত্ব আলোকপাত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাতের نِصَابُ কী?

যাকাতের نِصَابُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

V একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতি রমজানে তিনি সম্পদের হিসাব নিকাশ করে অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে তার সম্পদের একটি অংশ খরচ করেন। এ রমজানে যখন তিনি অসহায়দের সাহায্য করছিলেন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাসা করল, বাবা কেন তুমি তাদের টাকা-পয়সা দাও? বাবা বললেন, দারিদ্র দূর করার জন্য আমি এ কাজ করি। তাছাড়া এটা তাদেরই হক। তখন তার ভাই W বলল এটি পাগলের প্রলাপ।

Rajshahi · 2017

ক
মৌলিক ইবাদত বলতে কী বুঝ?
খ
ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ
গ
W এর পরিণতি বিশ্লেষণ কর।
ঘ
দারিদ্র্য বিমোচনে V এর প্রচেষ্টা কতটুকু সহায়ক? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে উল্লিখিত রাফিদের কার্যক্রমে কোন ইবাদত পালন প্রকাশ পেয়েছে? … | Prosthuti