শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেবের মাঝে কার আদেশ লঙ্ঘিত হয়েছে? এর ফলাফল বর্ণনা করো।

উত্তর: নির্দিষ্ট খাতে জাকাত আদায় না করায় উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেবের মাঝে মহান আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়েছে। জাকাত আদায়ের নির্দিষ্ট আটটি খাত রয়েছে। জাকাত শুধু এই আটটি খাতে ব্যয় করা যাবে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এই আটটি খাত বর্ণনা করেছেন। যেমন, তিনি ইরশাদ করেন- “জাকাত হলো ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, দাসমুক্তি, ঋণগ্রস্থ, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য”। উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেব সমাজে সুনাম বৃদ্ধির জন্য বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ শুধু তার পছন্দের লোকদের মাঝে বিতরণ করেন। জাকাত আদায়ের আল্লাহর নির্ধারিত আটটি খাতের বাইরে আদায় করায় তার জাকাত আদায় হবে না। কেননা, আল্লাহর নির্দেশ অমান্য করে কোনো ইবাদত হয় না। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত জুনায়েদ সাহেব আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় না করায় মহান আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়েছে।

HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেবের মাঝে কার আদেশ লঙ্ঘিত হয়েছে? এর …

উদ্দীপক

আলহাজ আতাউর রহমান চাকরির পাশাপাশি ব্যবসায় বাণিজ্য করেন। তিনি প্রতি রমজান মাসে সমস্ত সম্পদের হিসাব করেন এবং তার নির্দিষ্ট অংশ এলাকার দরিদ্র অভাবীদের মাঝে বণ্টন করে দেন। তিনি তাদের নগদ অর্থ বাদেও রিকশা, ভ্যান, গরু, সেলাই মেশিন ইত্যাদি কিনে দেন। তাব ছোট ভাই জুনায়েদ সাহেব সমাজে সুনাম বৃদ্ধির জন্য বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ শুধু তার পছন্দের লোকদের মাঝে বিতরণ করেন।

উত্তর

যে পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির নিকট থাকলে তার ওপর জাকাত ফরজ হয় তাই জাকাতের নিসাব।

উত্তর

যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে এমন স্বাধীন ও পূর্ণবয়স্ক মুসলিম নর-নারীর ওপর জাকাত ফরজ। তাদের ওপর জাকাত ফরজ হওয়ার জন্য কতিপয় শর্ত হলো- • সম্পদের ওপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে । • সম্পদ উৎপাদনক্ষম ও বর্ধনশীল হতে হবে। • নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে । • সারাবছর মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকবে। • ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকবে । • নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ একবছর থাকতে হবে । • জাকাত আদায়কারীর মুসলিম হওয়া, জ্ঞানবান হওয়া, স্বাধীন হওয়া এবং প্রাপ্তবয়স্ক হওয়া ।

উত্তর

নির্দিষ্ট খাতে জাকাত আদায় না করায় উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেবের মাঝে মহান আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়েছে। জাকাত আদায়ের নির্দিষ্ট আটটি খাত রয়েছে। জাকাত শুধু এই আটটি খাতে ব্যয় করা যাবে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এই আটটি খাত বর্ণনা করেছেন। যেমন, তিনি ইরশাদ করেন- “জাকাত হলো ফকির, মিসকিন, জাকাত আদায়কারী কর্মচারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, দাসমুক্তি, ঋণগ্রস্থ, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য”। উদ্দীপকে উল্লিখিত জুনায়েদ সাহেব সমাজে সুনাম বৃদ্ধির জন্য বছর শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ শুধু তার পছন্দের লোকদের মাঝে বিতরণ করেন। জাকাত আদায়ের আল্লাহর নির্ধারিত আটটি খাতের বাইরে আদায় করায় তার জাকাত আদায় হবে না। কেননা, আল্লাহর নির্দেশ অমান্য করে কোনো ইবাদত হয় না। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত জুনায়েদ সাহেব আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় না করায় মহান আল্লাহর আদেশ লঙ্ঘিত হয়েছে।

উত্তর

দারিদ্র্য বিমোচনে আলহাজ আতাউর রহমানের কর্মকাণ্ড অর্থাৎ জাকাত আদায়ের সামাজিক প্রভাব অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ। জাকাত একটি অর্থনৈতিক ইবাদত এবং ইসলামি অর্থব্যবস্থার মূলভিত্তি। শোষণ ও বঞ্ছনাবিহীন সুষম অর্থব্যবস্থা গড়ে তোলার মাধ্যম হিসেবে জাকাতের ভূমিকা অতুলনীয়। বিশেষ করে সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণে জাকাত ব্যবস্থার সুষ্ঠু বাস্তবায়ন অত্যন্ত কার্যকর পন্থা। উদ্দীপকে আলহাজ আতাউর রহমানের জাকাত প্রদানের অন্যতম লক্ষ্য হলো দারিদ্র্য দূরীকরণ। তাই তিনি জাকাতের নির্দিষ্ট একটি অংশ এলাকার দরিদ্র ও অভাবীদের মাঝে বণ্টন করেন। এছাড়া তিনি বাকি অংশ দ্বারা রিকশা, ভ্যান, সেলাই মেশিন ইত্যাদি ক্রয় করে এলাকার অভাবী মানুষের মধ্যে বিতরণ করেন। এ ব্যবস্থায় সহজেই লক্ষ্য পূরণ হবে । অভাবীরা হাতে টাকা পেলে হয়তো সঠিকভাবে কাজে লাগাতে পারবে না । টাকা শেষ হলে আবার সে প্রার্থী হবে। তার চেয়ে যদি জাকাত প্রদানের মাধ্যমে দরিদ্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। এভাবে জাকাতের উদ্দেশ্য সফল হবে। বস্তুত মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে জাকাত হলো আল্লাহ তায়ালার দেওয়া এক অর্থব্যবস্থা। এর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই কেবল সব মানুষের অর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারে। সুতরাং, দারিদ্র্য দূরীকরণে আলহাজ আতাউর রহমানের কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSCIslamic Studies 2nd PaperChapter 6 : মৌলিক ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আব্দুল মালেক নিয়মিত সালাত আদায় করেন এবং সাওম পালন করেন। কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও তিনি যাকাত প্রদান করেন না। তিনি মনে করেন, যাকাত দিলে সম্পদ কমে যাবে। তাই তিনি যাকাত দিতে অস্বীকার করেন। মুশফিক সাহেব শুনে বললেন, যাকাত আদায়ের মধ্যে ধনী-গরিবের বৈষম্য দূর হয় এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটে।
ক
যাকাত শব্দের অর্থ কী?
খ
যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?
গ
মুশফিক সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
ঘ
জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে কতটুকু সংগতিপূর্ণ? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যাকাত শব্দের অর্থ কী?

যাকাত শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X ও তার পরিবার একটি নির্দিষ্ট মাসে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত পানাহার, যৌন উপভোগ ও অন্যায় কাজ হতে বিরত থাকেন। এ সময় তিনি দরিদ্রদের প্রচুর দান করেন। মাগরিবের সময় মানুষকে পেটপুরে খাওয়ান। তার প্রতিবেশী একদিন তাকে জিজ্ঞাসা করল, সারাদিন উপোস থেকে সন্ধ্যায় এত মানুষ নিয়ে খাও কেন? তিনি বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য।

Rajshahi · 2017

ক
যাকাতের نِصَابُ কী?
খ
مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।
গ
আল্লাহর সন্তুষ্টির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
X এর কাজে ইসলামের কোন দিক ফুটে উঠেছে। তার সামাজিক গুরুত্ব আলোকপাত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাতের نِصَابُ কী?

যাকাতের نِصَابُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

V একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতি রমজানে তিনি সম্পদের হিসাব নিকাশ করে অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে তার সম্পদের একটি অংশ খরচ করেন। এ রমজানে যখন তিনি অসহায়দের সাহায্য করছিলেন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাসা করল, বাবা কেন তুমি তাদের টাকা-পয়সা দাও? বাবা বললেন, দারিদ্র দূর করার জন্য আমি এ কাজ করি। তাছাড়া এটা তাদেরই হক। তখন তার ভাই W বলল এটি পাগলের প্রলাপ।

Rajshahi · 2017

ক
মৌলিক ইবাদত বলতে কী বুঝ?
খ
ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ
গ
W এর পরিণতি বিশ্লেষণ কর।
ঘ
দারিদ্র্য বিমোচনে V এর প্রচেষ্টা কতটুকু সহায়ক? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।