শেয়ারFacebookWhatsApp

ইমাম সাহেবের আলোচিত বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে ইমাম সাহেবের আলোচিত বিষয়টি হচ্ছে, মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তায়ালার ইবাদতের উদ্দেশ্যে । ইবাদত অর্থ দাসত্ব করা, গোলামি করা বা আনুগত্য করা। ইসলামি পরিভাষায়, দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ তায়ালার বিধি- বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আর এজন্যই মহান আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন। উদ্দীপকের ইমাম সাহেব মানুষ ও জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। আমরা জানি, আল্লাহর ইবাদত করার জন্যই মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'আর জিন ও মানুষ জাতিকে আমি কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। (সুরা আয-যারিয়াত : ৫৬) এ ব্যাখ্যা থেকে দু'রকম ইবাদতের ধারণা পাওয়া যায়। এগুলো হলো— 'হাক্কুল্লাহ' বা আল্লাহর হক এবং 'হাক্কুল ইবাদ' বা বান্দার হক। কেবল আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতগুলো হাক্কুল্লাহ- এর অন্তর্ভুক্ত। যেমন- সালাত, সাওম, হজ, জিকির, তাসবিহ, শোকর ইত্যাদি। আল্লাহ তায়ালা মানুষ এবং অন্যান্য সৃষ্টির প্রতি মানুষকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালন করার আদেশ দিয়েছেন। এগুলোই হাক্কুল ইবাদ। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না।

HSC Islamic Studies 2nd Paper Chapter 6 : মৌলিক ইবাদত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 6 : মৌলিক ইবাদত · সৃজনশীল

ইমাম সাহেবের আলোচিত বিষয়টি কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব 'প' একজন ধার্মিক ব্যক্তি। তিনি দৈনিক পাঁচবার অত্যাবশ্যকীয় ইবাদত নিয়মিত আদায় করেন। তার মা তাকে বলেন, এ ইবাদতের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। অপরদিকে, এলাকার ইমাম সাহেব মানুষ ও জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করেন।

উত্তর

কুরআন শব্দের অর্থ পঠিত।

উত্তর

সালাত সম্মিলিত ইবাদত। জামায়াতে সালাত আদায়ের ব্যবস্থা সালাতকে একটি সামাজিক ইবাদতে পরিণত করেছে। যেমন— সালাতের দুইটি সামাজিক শিক্ষা: ১. সালাত মানুষকে আচরণগত অশালীনতা ও অশ্লীলতা থেকে মুক্ত করার শিক্ষা দেয়। ফলে সমাজিক শৃঙ্খলার উন্নতি হয়। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই সালাত অশালীন ও মন্দকাজ থেকে বিরত রাখে।' (সুরা আল-আনকাবুত : ৪৫) ২. সালাত সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষা দেয়। পবিত্র পরিবেশে সর্বস্তরের মানুষ সালাতে অংশগ্রহণ করে। এ সময় তারা অস্থিরতা ও চঞ্চলতাহীন শান্ত পরিবেশে সালাত আদায় করে। এর প্রভাব পড়ে তাদের ব্যক্তি ও সমাজজীবনে। ফলে তারা শান্তিপ্রিয় হয়ে ওঠে। শান্তি প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হয়।

উত্তর

উদ্দীপকে ইমাম সাহেবের আলোচিত বিষয়টি হচ্ছে, মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তায়ালার ইবাদতের উদ্দেশ্যে । ইবাদত অর্থ দাসত্ব করা, গোলামি করা বা আনুগত্য করা। ইসলামি পরিভাষায়, দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ তায়ালার বিধি- বিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। আর এজন্যই মহান আল্লাহ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন। উদ্দীপকের ইমাম সাহেব মানুষ ও জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। আমরা জানি, আল্লাহর ইবাদত করার জন্যই মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, 'আর জিন ও মানুষ জাতিকে আমি কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। (সুরা আয-যারিয়াত : ৫৬) এ ব্যাখ্যা থেকে দু'রকম ইবাদতের ধারণা পাওয়া যায়। এগুলো হলো— 'হাক্কুল্লাহ' বা আল্লাহর হক এবং 'হাক্কুল ইবাদ' বা বান্দার হক। কেবল আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদতগুলো হাক্কুল্লাহ- এর অন্তর্ভুক্ত। যেমন- সালাত, সাওম, হজ, জিকির, তাসবিহ, শোকর ইত্যাদি। আল্লাহ তায়ালা মানুষ এবং অন্যান্য সৃষ্টির প্রতি মানুষকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালন করার আদেশ দিয়েছেন। এগুলোই হাক্কুল ইবাদ। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না।

উত্তর

উদ্দীপকের জনাব 'প'-এর পালনকৃত ইবাদতটি হলো, সালাত। সালাত আনুষ্ঠানিক এবং দৈহিক ইবাদত। তা সত্ত্বেও এর মূল আবেদন দৈহিক বা আনুষ্ঠানিক নয় । সালাতের মূল প্রভাব ব্যক্তির আত্মার ওপর। এর মাধ্যমে মানুষের কাঙ্ক্ষিত মানসিক উৎকর্ষ সাধিত হয়। মানবাত্মার উৎপত্তি আল্লাহর পক্ষ থেকে এবং এর গন্তব্যও আল্লাহর কাছে। তাঁর সুমহান সত্তার সান্নিধ্য লাভের জন্য আত্মা সবসময় উদ্গ্রীব থাকে। আল্লাহর কাছে সমৰ্পিত হওয়া, সম্পূর্ণ নিবেদিত হওয়ার মধ্যেই আত্মার তৃপ্তি ও সাফল্য। সালাতের মাধ্যমে মানবাত্মা আল্লাহর সান্নিধ্য লাভ করে। ফলে আত্মার সার্বিক অবস্থানে স্থিরতা ও তৃপ্তি নেমে আসে। এজন্যই রাসুলুল্লাহ (স) ইরশাদ করেছেন, 'আমার চক্ষুর শীতলতা রাখা হয়েছে সালাতের মধ্যে।' (সুনানে নাসাঈ) প্রতিদিনের পাঁচ ওয়াক্ত সালাত এবং সালাতের প্রতিশ্রুতি, কুরআন তিলাওয়াত, আল্লাহর জিকির মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে। তার মধ্যে প্রবৃত্তির ধ্বংসাত্মক অনুশীলন প্রবণতা হ্রাস পায়। সে প্রতি রাকাতে আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা করে। সরল সঠিক পথ চায়। তাঁর ইবাদতে নিয়োজিত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এভাবে সালাত আদায়কারী কেবল সুন্দর ও সৎ বিষয় নিয়ে ভাবতে থাকে। তার মানসিকতা পুরোপুরি কু-প্রবৃত্তিবিরোধী হয়ে ওঠে। ফলে সালাতের আধ্যাত্মিক প্রভাব ব্যক্তিকে কু- প্রবৃত্তিমুক্ত করে। আল্লাহ তায়ালা বলেছেন- 'নিশ্চয়ই সালাত অশালীন ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। (সুরা আল-আনকাবুত: ৪৫) এছাড়াও সালাতের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ, আত্মশুদ্ধি, নৈতিক দৃঢ়তা অর্জন এবং সব সৃষ্টির সাথে আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়। সুতরাং উদ্দীপকের জনাব 'প'-এর মায়ের বক্তব্য অনুযায়ী আমরা বলতে পারি, সালাতের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 2nd PaperChapter 6 : মৌলিক ইবাদত
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আব্দুল মালেক নিয়মিত সালাত আদায় করেন এবং সাওম পালন করেন। কিন্তু ফরজ হওয়া সত্ত্বেও তিনি যাকাত প্রদান করেন না। তিনি মনে করেন, যাকাত দিলে সম্পদ কমে যাবে। তাই তিনি যাকাত দিতে অস্বীকার করেন। মুশফিক সাহেব শুনে বললেন, যাকাত আদায়ের মধ্যে ধনী-গরিবের বৈষম্য দূর হয় এবং তাদের অবস্থার পরিবর্তন ঘটে।
ক
যাকাত শব্দের অর্থ কী?
খ
যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?
গ
মুশফিক সাহেবের বক্তব্যের আলোকে যাকাতের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
ঘ
জনাব আব্দুল মালেকের এরূপ ধারণা ইসলামের সাথে কতটুকু সংগতিপূর্ণ? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

যাকাত কীভাবে সামাজিক নিরাপত্তা বিধান করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যাকাত শব্দের অর্থ কী?

যাকাত শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X ও তার পরিবার একটি নির্দিষ্ট মাসে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত পানাহার, যৌন উপভোগ ও অন্যায় কাজ হতে বিরত থাকেন। এ সময় তিনি দরিদ্রদের প্রচুর দান করেন। মাগরিবের সময় মানুষকে পেটপুরে খাওয়ান। তার প্রতিবেশী একদিন তাকে জিজ্ঞাসা করল, সারাদিন উপোস থেকে সন্ধ্যায় এত মানুষ নিয়ে খাও কেন? তিনি বললেন, আল্লাহর সন্তুষ্টির জন্য।

Rajshahi · 2017

ক
যাকাতের نِصَابُ কী?
খ
مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।
গ
আল্লাহর সন্তুষ্টির তাৎপর্য ব্যাখ্যা কর।
ঘ
X এর কাজে ইসলামের কোন দিক ফুটে উঠেছে। তার সামাজিক গুরুত্ব আলোকপাত কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

مَصَارِفُ الرَّكُوةِ বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যাকাতের نِصَابُ কী?

যাকাতের نِصَابُ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

V একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতি রমজানে তিনি সম্পদের হিসাব নিকাশ করে অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে তার সম্পদের একটি অংশ খরচ করেন। এ রমজানে যখন তিনি অসহায়দের সাহায্য করছিলেন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাসা করল, বাবা কেন তুমি তাদের টাকা-পয়সা দাও? বাবা বললেন, দারিদ্র দূর করার জন্য আমি এ কাজ করি। তাছাড়া এটা তাদেরই হক। তখন তার ভাই W বলল এটি পাগলের প্রলাপ।

Rajshahi · 2017

ক
মৌলিক ইবাদত বলতে কী বুঝ?
খ
ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ
গ
W এর পরিণতি বিশ্লেষণ কর।
ঘ
দারিদ্র্য বিমোচনে V এর প্রচেষ্টা কতটুকু সহায়ক? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

ব্যাখ্যা কর : الصَّلُوةُ مِعْرَاجُ الْمُؤْمِنِينَ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

মৌলিক ইবাদত বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।