'খ' অংশে বর্ণিত লোকদের পরিচয় ও তাদের করুণ পরিণতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'খ' অংশে বর্ণিত লোকগুলো কাফির, মুনাফিক ও ইয়াহুদি। কাফির বলতে এমন লোকদের বোঝায় যারা ইমান সংশ্লিষ্ট সকল বিষয়কে এমনকি কোনো একটিকেও অস্বীকার করে, অবিশ্বাস করে। আর মুনাফিক হলো যারা মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে কুফরি লুক্কায়িত রাখে। আর হযরত ইয়াকুব (আ.)-এর বংশধর ও হযরত মুসা (আ.)-এর অনুসারীদের ইহুদি বলে। মূলত তারা মহানবি (সা.)-এর রিসালাত ও কুরআন মাজিদ নিয়ে সন্দেহ পোষণ করত এবং সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাত। এজন্য তাদের পরিণতি হবে জাহান্নাম। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, "আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তা সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো। আর তোমাদের সেসব সাহায্যকারীকেও আহ্বান কর এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাক। আর যদি তা না পার, অবশ্যই তা তোমরা কখনো পারবে না, তাহলে সে দোযখের আগুনকে ভয় করো (এবং তা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো), যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য।” (সূরা বাকারা: ২৩-২৪)
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
'খ' অংশে বর্ণিত লোকদের পরিচয় ও তাদের করুণ পরিণতি বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর