সূরা আল-বাকারার আলোকে তালহার বক্তব্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তালহার বক্তব্যটি সূরা আল-বাকারায় বর্ণিত মুনাফিকদের দৃষ্টান্তের সাথে সাদৃশ্যপূর্ণ। সূরা আল-বাকারায় আল্লাহ তায়ালা বলেন, "তাদের দৃষ্টান্ত সে ব্যক্তির মতো, যে কোথাও অগ্নি প্রজ্বলিত করল এবং আগুন তার চতুর্দিকে আলোকিত করল। ঠিক এমনই সময় আল্লাহ তাদের আলো 'উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন, ফলে তারা কিছুই দেখতে পায় না।" (সূরা আল-বাকারা: ১৭) ইসলাম সত্য-সুন্দর আলোকোজ্জ্বল জীবনব্যবস্থা, যা মানবতার জন্য চিরকল্যাণময় বিধান। কিন্তু মুনাফিকরা এ সত্য উপলব্ধি করতে চায় না এবং সত্য সুন্দর পথগ্রহণে এগিয়ে আসে না। তারা অবিশ্বাস ও সন্দেহের আবর্তে সদা ঘুরপাক খায়। কখন কোনদিকে যাবে কিছুই স্থির করতে পারে না। এজন্য তাদের জীবন হয় দুর্বিষহ। উদ্দীপকে বর্ণিত কতিপয় লোকের ঝড়ের রাতে পথ চলা এবং চর্টের আলো নিভে যাওয়ার ঘটনার সাথে সূরা আল-বাকারায় বর্ণিত মুনাফিকদের ঘটনার সাথে সাদৃশ্য রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
সূরা আল-বাকারার আলোকে তালহার বক্তব্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর