"তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।"-ব্যাখ্যা কর।
উত্তর: প্রশ্নোক্ত বাক্যে মুনাফিকদেরকে বধির, মুমূক ও অন্ধ বলে বর্ণনা করা হয়েছে। মুনাফিকরা তাদের চরিত্রের কারণে বধির, মুক ও অন্ধের ন্যায় সত্য শোনার, সত্য বলার, সত্য দেখার এবং সত্যের দিকে আসার শক্তি হারিয়ে ফেলেছে। তারা অবিশ্বাস ও সন্দেহের আবর্তে সদা ঘুরপাক খায়। মুনাফিকরা সত্যের পথে ইসলামের পথে প্রত্যাবর্তন করবে না। তারা সবসময় ঐশী আলোয় আলোকিত ইসলামের পথ থেকে দূরে সরে গিয়ে অন্ধকারেই নিমগ্ন থাকতে চায়। তাই তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন- صُمٌّ بُكُمْ عُمْيٌ لَهُمْ لَا يَرْجِعُونَ অর্থ : "তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা কিছুতেই ফিরে আসবে না।” (সূরা আল-বাকারা : ১৮)
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
"তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।"-ব্যাখ্যা কর।
উত্তর