শেয়ারFacebookWhatsApp

ইমাম সাহেবের বক্তব্য নবিযুগের কোন শ্রেণির মানুষের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কুরআনের আলোকে তাদের চরিত্র বিশ্লেষণ কর।

উত্তর: ইমাম সাহেবের বক্তব্য নবিযুগের মুনাফিক শ্রেণির মানুষের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ ৷ রাসুল (স)-এর ইসলাম প্রচারকালীন সময়ে একশ্রেণির মানুষ ছিল যারা- প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ্, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু তারা অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের বিরুদ্ধে চরম বিদ্বেষ পোষণ করে। এভাবে তারা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা ' করত। তারা আচরণে, লেনদেন ও কথায় সবসময় দ্বিমুখিতা পোষণ করত। উদ্দীপকেও মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। উদ্দীপকের ইমাম সাহেব বলেন, যারা ধোঁকাবাজ তারা মূলত আত্মপ্রতারিত। তাদের অন্তর রোগগ্রস্ত হওয়ায় তারা তা টের পায় না। অনুরূপভাবে নবিযুগে মুনাফিকরা মুখে মুখে ইমান এনেছি বললেও তারা গোপনে মুমিন ও ইসলামের ক্ষতি করার চেষ্টা করত। আর তারা মনে করত, তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকার মধ্যে ঠেলে দিত। তারা এ ভ্রান্তিবোধে নিমগ্ন হয়ে ভাবত মুনাফিকি চাল ও চক্রান্ত তাদের পক্ষে খুবই কল্যাণকর হবে। কিন্তু আসলে এ চাল ও চক্রান্ত তাদের দুনিয়ায় ক্ষতিগ্রস্ত করে এবং পরকালেও তারা ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। কিন্তু তাদের অন্তর রোগগ্রস্ত হওয়ায় তারা তা বুঝতে পারে না। যা উদ্দীপকের ধোঁকাবাজের সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল

ইমাম সাহেবের বক্তব্য নবিযুগের কোন শ্রেণির মানুষের চরিত্রের সাথে সাদ…

উদ্দীপক

একদা হাব্বান সাহেব বাজারে গিয়ে তার স্ত্রীর জন্য একটি সোনার হার কিনতে গিয়ে ধোঁকা খেলেন। তিনি ঘটনাটি এলাকার মসজিদের ইমাম সাহেবকে জানালে ইমাম সাহেব ধোঁকাবাজির কুফল সম্পর্কে জুমআর বয়ানে আলোকপাত করলেন। তিনি বললেন, যারা ধোঁকাবাজ তারা মূলত আত্মপ্রতারিত। তাদের অন্তর রোগগ্রস্ত হওয়ায় তারা তা টের পায় না। অন্তরের রোগ তাদের হিতাহিত জ্ঞানশূন্য করেছে। অতঃপর তিনি তিলাওয়াত করলেন- يُخادِعُونَ الله وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ َ

উত্তর

আল কুরআনে ১৪টি তিলাওয়াতে সিজদার আয়াত আছে ।

উত্তর

পবিত্র কুরআনের সুরা-বাকারার এই আয়াতে মহান আল্লাহ এবং ইমানদার মুসলমানদের সাথে মুনাফিকদের প্রতারণা ও প্রবঞ্চনামূলক আচরণ ও তার পরিণতি সম্পর্কে বলা হয়েছে । মুনাফিকরা মুখে মুখে ইমান এনেছি এ কথা বলে মনে করে, তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকার মধ্যে ঠেলে দিচ্ছে। তারা ভ্রান্তিবোধে নিমগ্ন হয়ে ভাবে যে, তাদের মুনাফিকি চাল ও চক্রান্ত তাদের পক্ষে বুঝি খুবই কল্যাণকর হবে। কিন্তু আসলে এ চাল ও চক্রান্ত তাদেরকে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত করে এবং পরকালেও তারা করুণ পরিণতির সম্মুখীন হবে।

উত্তর

ইমাম সাহেবের বক্তব্য নবিযুগের মুনাফিক শ্রেণির মানুষের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ ৷ রাসুল (স)-এর ইসলাম প্রচারকালীন সময়ে একশ্রেণির মানুষ ছিল যারা- প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ্, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু তারা অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের বিরুদ্ধে চরম বিদ্বেষ পোষণ করে। এভাবে তারা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা ' করত। তারা আচরণে, লেনদেন ও কথায় সবসময় দ্বিমুখিতা পোষণ করত। উদ্দীপকেও মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। উদ্দীপকের ইমাম সাহেব বলেন, যারা ধোঁকাবাজ তারা মূলত আত্মপ্রতারিত। তাদের অন্তর রোগগ্রস্ত হওয়ায় তারা তা টের পায় না। অনুরূপভাবে নবিযুগে মুনাফিকরা মুখে মুখে ইমান এনেছি বললেও তারা গোপনে মুমিন ও ইসলামের ক্ষতি করার চেষ্টা করত। আর তারা মনে করত, তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকার মধ্যে ঠেলে দিত। তারা এ ভ্রান্তিবোধে নিমগ্ন হয়ে ভাবত মুনাফিকি চাল ও চক্রান্ত তাদের পক্ষে খুবই কল্যাণকর হবে। কিন্তু আসলে এ চাল ও চক্রান্ত তাদের দুনিয়ায় ক্ষতিগ্রস্ত করে এবং পরকালেও তারা ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। কিন্তু তাদের অন্তর রোগগ্রস্ত হওয়ায় তারা তা বুঝতে পারে না। যা উদ্দীপকের ধোঁকাবাজের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

অন্তরের রোগ তাদের হিতাহিত জ্ঞানশূন্য করেছে- ইমাম সাহেবের এ মন্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুনাফিকেরা মুখে ইমানের দাবি করে, কিন্তু অন্তরে লালন করে কুফরি। মৌখিকভাবে মুমিন হওয়ার কথা ঘোষণা করলেও তারা মুমিন নয়। ইমান আনার কথা বলে তারা মূলত আল্লাহ তায়ালা ও মুমিনদের সাথে প্রতারণা করতে চায়। কিন্তু এর মাধ্যমে তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে। কিন্তু অন্তরে রোগ থাকায় তারা বুঝতে পারে না। উদ্দীপকের ইমাম সাহেব বলেছেন মুনাফিকদের অন্তরের রোগ তাদের হিতাহিত জ্ঞানশূন্য করেছে- উক্তিটি যথার্থ। কেননা মুনাফিকদের অন্যায় আচরণ ও ধৃষ্টতাপূর্ণ ব্যবহারের কারণ হলো তাদের অন্তরে আছে নিফাক, কুফর, শিরক, হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতার মতো নানা মানসিক ব্যাধি । এ সকল ব্যাধির কারণে তারা আল্লাহ সম্পর্কে ভয়ংকর ভুল ধারণা পোষণ করে। নিজেদের সবসময় পাপাচারে নিমগ্ন রাখে। তাদের অব্যাহত মুনাফিকি, কুফরি ও পাপাচারের জন্য তাদের এ মানসিক অসুখসমূহ দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়। তাদের পাপ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। তারা মিথ্যার ওপর অটল থাকায় ধোঁকাপূর্ণ পথ বেছে নিয়ে মনের এ সকল অন্যায় প্রবণতা নিরাময়ের পথ রুদ্ধ করে দেয়। কিন্তু মুনাফিকদের অন্তরের রোগ তাদের জ্ঞানশূন্য করায় তারা এটি বুঝতে পারে না। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, মুনাফিকদের অন্তরের ব্যাধি তাদের হিতাহিত জ্ঞানশূন্য করে দেয়।
HSCIslamic Studies 2nd PaperChapter 1 : আল-কুরআন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

J সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ। ইসলামি বিধি-বিধান সম্পর্কে ভালোভাবে জানত না এবং মানতো না। কথিত ইসলামি পণ্ডিত K তাকে ইসলামি শরিয়ত মোতাবেক চলার পরামর্শ দেয়। অথচ K মাঝে মাঝে নামাজ ত্যাগ করে, অনাহারীকে খাবার দেয় না, তার স্ত্রী ও কন্যারা পর্দা করে না। K সম্পর্কে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলে, ইমাম সাহেব আয়াতগুলো পাঠ করেন: أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُوْنَ الْكِتَبَ أَفَلَا تَعْقِلُوْنَ وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلُوةِ وَإِنَّهَا لَكَبِيرَةً إِلَّا عَلَى الْخَشِعِينَ.

Rajshahi · 2017

বনি-ইসরাইল কারা?
অর্থ লিখ : وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ
K এর চরিত্র কোন সম্প্রদায়ের সাথে মিলে? বিশ্লেষণ কর।
J কীভাবে আল্লাহর সান্নিধ্য পাবে? পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অর্থ লিখ : وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ

অর্থ লিখ : وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বনি-ইসরাইল কারা?

বনি-ইসরাইল কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বক্তা একটি জাতি সম্পর্কে আলোচনা করছিলেন। আল্লাহ সেই জাতির মধ্যে অনেক নবি-রাসুল প্রেরণ করেন। তাছাড়া তাদের মান্না ও সালওয়া দান করেন। সেই সময় একজন অত্যাচারী শাসক তাদের স্বাধীনতা হরণ করে দাসে পরিণত করে। এমনকি তাদের পুত্রদের হত্যা করত আর কন্যাদের অব্যাহতি দিত।

Rajshahi · 2017

مُتَّقِى এর সংজ্ঞা লেখ।
অনুবাদ কর: وَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ.
উদ্দীপকে কোন শাসক সম্পর্কে বলা হয়েছে? তার পরিণতি লেখ।
উদ্দীপকে কোন জাতি সম্পর্কে বলা হয়েছে? তাদেরকে আল্লাহ যে অনুগ্রহরাজি দান করেছিলেন তা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অনুবাদ কর: وَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ.

অনুবাদ কর: وَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ.

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.مُتَّقِى এর সংজ্ঞা লেখ।

مُتَّقِى এর সংজ্ঞা লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আসিফ তার বন্ধু সাদিক ও নাইমকে তার খামার দেখাতে গেলেন। খামার দেখে মুগ্ধ হয়ে সাদিক বলল, আপনি খুব ভাগ্যবান। আল্লাহ আপনাকে অনেক ফসল দিয়েছেন। এ কথা শুনে নাইম বলল, আল্লাহ ও ভাগ্য বলে কিছু নেই। আসিফ প্রচুর পরিশ্রম ও অনেক বিনিয়োগ করেছেন তাই ভালো ফসল পেয়েছেন। তখন আসিফ নাইমকে- الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُوْنَ.

Rajshahi · 2017

السُّفَهَاءُ অর্থ কী?
ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ . এর মর্মার্থ লিখ।
পঠিত আয়াত দ্বারা কী বুঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
নাইমের পরিণতি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ . এর মর্মার্থ লিখ।

ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ . এর মর্মার্থ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.السُّفَهَاءُ অর্থ কী?

السُّفَهَاءُ অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।