শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এবং 'ফ'-এর আলোচিত গ্রন্থটি চিহ্নিতপূর্বক জনাব 'ফ' বর্ণিত বিষয়টি ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এবং 'ফ'-এর আলোচিত গ্রন্থটি হলো আল-কুরআন। পবিত্র কুরআন সর্বশেষ আসমানি কিতাব। মহানবি হযরত মুহাম্মদ (স)- এর নবুয়ত জীবনের সুদীর্ঘ তেইশ বছরে এটা অবতীর্ণ হয়েছিল । কুরআনে মানবজীবনের সবকিছুর সমাধান রয়েছে, যা 'ফ'-এর বক্তব্যে প্রকাশ পেয়েছে। উদ্দীপকের জনাব 'ফ' আদর্শ জাতি গঠনে কুরআনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। কুরআন মাজিদ বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবননির্বাহের জন্য আল্লাহ প্রদত্ত এক অমোঘ বিধান। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবন অবধি জীবনের প্রতিটি অধ্যায় ও বিভাগে মানব সমস্যার অন্ত নেই। মানবজাতিকে এ সমস্যার আবর্তন থেকে মুক্ত করে সুষ্ঠু-শান্তিময় ও উদ্বেগহীন জীবন পরিচালনার জন্য আল্লাহ তায়ালা সর্বশেষ নবি ও বিশ্বনেতা হযরত মুহাম্মদ (স)-এর প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল- কুরআন নাজিল করেছেন। আল্লাহ তায়ালা তাঁর মাধ্যমে মানবজীবনের সর্ববিধ সমস্যার সমাধান এই মহাগ্রন্থে উপস্থাপন করেছেন। এজন্য আমরা বলতে পারি, পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং আদর্শ জাতি গঠনে আল কুরআনের ভূমিকা অপরিসীম।

HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এবং 'ফ'-এর আলোচিত গ্রন্থটি চিহ্নিতপূর্বক জ…

উদ্দীপক

জনাব 'প' ও জনাব 'ফ' সর্বশেষ নাযিলকৃত একটি আসমানি কিতাব নিয়ে আলোচনা করছিলেন। জনাব 'প' বললেন, এটি এমন একটি গ্রন্থ যা আদর্শ পরিবার গঠন এবং আদর্শ সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপর দিকে জনাব 'ফ' বলেন, শুধু তাই নয়, এটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। বিশেষ করে আদর্শ জাতি গঠনে এটির বিশেষ ভূমিকা রয়েছে।

উত্তর

'বাকারাহ' শব্দের অর্থ গাভী।

উত্তর

মানুষের সার্বিক জীবন পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা থাকায় আল- কুরআনকে পূর্ণাঙ্গ জীবনবিধান বলা হয়। মানবজীবনের সব সমস্যার পূর্ণাঙ্গ সমাধান গ্রন্থ হলো আল-কুরআন। এ গ্রন্থটি আগত-অনাগত, সব মানুষের জন্য আল্লাহ তায়ালা প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনবিধান । মানুষের জীবনের এমন কোনো প্রসঙ্গ, দিক ও বিষয় নেই, যা আল-কুরআনে উপস্থাপন করা হয়নি। এ প্রসঙ্গে সুরা আনআমের ৩৮ নং আয়াতে আল্লাহ বলেন, 'এ কিতাবে আমি কোনো কিছু লিপিবদ্ধ করা বাকি রাখিনি।' অর্থাৎ, মানবজাতির জন্য 'আল-কুরআন একটি পরিপূর্ণ জীবন বিধান'।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জনাব 'প' এবং 'ফ'-এর আলোচিত গ্রন্থটি হলো আল-কুরআন। পবিত্র কুরআন সর্বশেষ আসমানি কিতাব। মহানবি হযরত মুহাম্মদ (স)- এর নবুয়ত জীবনের সুদীর্ঘ তেইশ বছরে এটা অবতীর্ণ হয়েছিল । কুরআনে মানবজীবনের সবকিছুর সমাধান রয়েছে, যা 'ফ'-এর বক্তব্যে প্রকাশ পেয়েছে। উদ্দীপকের জনাব 'ফ' আদর্শ জাতি গঠনে কুরআনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। কুরআন মাজিদ বিশ্বমানবের সুষ্ঠু ও সুন্দর জীবননির্বাহের জন্য আল্লাহ প্রদত্ত এক অমোঘ বিধান। মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক জীবন অবধি জীবনের প্রতিটি অধ্যায় ও বিভাগে মানব সমস্যার অন্ত নেই। মানবজাতিকে এ সমস্যার আবর্তন থেকে মুক্ত করে সুষ্ঠু-শান্তিময় ও উদ্বেগহীন জীবন পরিচালনার জন্য আল্লাহ তায়ালা সর্বশেষ নবি ও বিশ্বনেতা হযরত মুহাম্মদ (স)-এর প্রতি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল- কুরআন নাজিল করেছেন। আল্লাহ তায়ালা তাঁর মাধ্যমে মানবজীবনের সর্ববিধ সমস্যার সমাধান এই মহাগ্রন্থে উপস্থাপন করেছেন। এজন্য আমরা বলতে পারি, পরিপূর্ণ জীবনব্যবস্থা এবং আদর্শ জাতি গঠনে আল কুরআনের ভূমিকা অপরিসীম।

উত্তর

আদর্শ পরিবার গঠন এবং আদর্শ সমাজ গঠনে কুরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনাব 'প'-এর এ বক্তব্যের সাথে আমি একমত। মাতা-পিতা, সন্তান-সন্তুতি, স্বামী-স্ত্রী, ভাই-বোন সবাইকে নিয়ে মুসলিম পরিবার গড়ে ওঠে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, ভালোবাসা, সহানুভূতি, সৌহার্দ্য ও সম্প্রীতি এবং সর্বাত্মক সহযোগী মনোভাব প্রতিষ্ঠাই এ সংস্থার মূল লক্ষ্য। পরিবার তথা স্বজনদের দায়িত্ব পালন বিষয়ে আল্লাহ তায়ালা বলেন, “আর নিকটাত্মীয়কে তার হক দিয়ে দাও।” (সূরা বনি-ইসরাইিল: ২৬) এভাবে পরিবারের সবার হক আদায়ের মাধ্যমে একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস গড়ে ওঠে। যার ফলে আদর্শ পরিবার গঠিত হয়। মানুষ সামাজিক জীব। আত্মীয়-অনাত্মীয়, মুসলিম-অমুসলিম, পাড়া-প্রতিবেশী নিয়ে পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে তাকে সামাজিক জীবননির্বাহ করতে হয়। অবিচার-জুলুম, অধিকার আত্মসাৎ, হত্যা, চুরি-ডাকাতি-ছিনতাই, ব্যভিচার ও নানারকম খারাপ আচরণ সামাজিক জীবনকে দুর্বিষহ করে তোলে। আল-কুরআনে এ সমস্যাগুলোর নিরসনে আল্লাহ্ তায়ালা বলেন, “তোমরা ন্যায়বিচার করো। তা তাকওয়ার সর্বাধিক নিকটবর্তী।” (সুরা আল- মায়েদা : ৮) এব্যাপারে হাদিসেও বিস্তারিত বর্ণনা রয়েছে। এভাবেই সহানুভূতি, সদাচার ও ন্যায়নীতির ভিত্তিতে কুরআন মাজিদ আদর্শ পরিবার ও আদর্শ সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCIslamic Studies 2nd PaperChapter 1 : আল-কুরআন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

J সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ। ইসলামি বিধি-বিধান সম্পর্কে ভালোভাবে জানত না এবং মানতো না। কথিত ইসলামি পণ্ডিত K তাকে ইসলামি শরিয়ত মোতাবেক চলার পরামর্শ দেয়। অথচ K মাঝে মাঝে নামাজ ত্যাগ করে, অনাহারীকে খাবার দেয় না, তার স্ত্রী ও কন্যারা পর্দা করে না। K সম্পর্কে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলে, ইমাম সাহেব আয়াতগুলো পাঠ করেন: أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُوْنَ الْكِتَبَ أَفَلَا تَعْقِلُوْنَ وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلُوةِ وَإِنَّهَا لَكَبِيرَةً إِلَّا عَلَى الْخَشِعِينَ.

Rajshahi · 2017

বনি-ইসরাইল কারা?
অর্থ লিখ : وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ
K এর চরিত্র কোন সম্প্রদায়ের সাথে মিলে? বিশ্লেষণ কর।
J কীভাবে আল্লাহর সান্নিধ্য পাবে? পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অর্থ লিখ : وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ

অর্থ লিখ : وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বনি-ইসরাইল কারা?

বনি-ইসরাইল কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বক্তা একটি জাতি সম্পর্কে আলোচনা করছিলেন। আল্লাহ সেই জাতির মধ্যে অনেক নবি-রাসুল প্রেরণ করেন। তাছাড়া তাদের মান্না ও সালওয়া দান করেন। সেই সময় একজন অত্যাচারী শাসক তাদের স্বাধীনতা হরণ করে দাসে পরিণত করে। এমনকি তাদের পুত্রদের হত্যা করত আর কন্যাদের অব্যাহতি দিত।

Rajshahi · 2017

مُتَّقِى এর সংজ্ঞা লেখ।
অনুবাদ কর: وَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ.
উদ্দীপকে কোন শাসক সম্পর্কে বলা হয়েছে? তার পরিণতি লেখ।
উদ্দীপকে কোন জাতি সম্পর্কে বলা হয়েছে? তাদেরকে আল্লাহ যে অনুগ্রহরাজি দান করেছিলেন তা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অনুবাদ কর: وَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ.

অনুবাদ কর: وَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ.

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.مُتَّقِى এর সংজ্ঞা লেখ।

مُتَّقِى এর সংজ্ঞা লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আসিফ তার বন্ধু সাদিক ও নাইমকে তার খামার দেখাতে গেলেন। খামার দেখে মুগ্ধ হয়ে সাদিক বলল, আপনি খুব ভাগ্যবান। আল্লাহ আপনাকে অনেক ফসল দিয়েছেন। এ কথা শুনে নাইম বলল, আল্লাহ ও ভাগ্য বলে কিছু নেই। আসিফ প্রচুর পরিশ্রম ও অনেক বিনিয়োগ করেছেন তাই ভালো ফসল পেয়েছেন। তখন আসিফ নাইমকে- الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُوْنَ.

Rajshahi · 2017

السُّفَهَاءُ অর্থ কী?
ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ . এর মর্মার্থ লিখ।
পঠিত আয়াত দ্বারা কী বুঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
নাইমের পরিণতি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ . এর মর্মার্থ লিখ।

ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ . এর মর্মার্থ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.السُّفَهَاءُ অর্থ কী?

السُّفَهَاءُ অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।