ড. মামুন সাদী সাহেবের বক্তব্যে কুরআনের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ড. মামুন সাদী সাহেবের বক্তব্যে পবিত্র কুরআনের সংশয়হীনতার দিকটি প্রকাশ পেয়েছে। আল্লাহ তায়ালা কুরআন মাজিদের সংশয়হীনতা ও কার্যকারিতার ওপর আলোকপাত করে ইরশাদ করেছেন- ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ অর্থ: 'এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই।' এটি সুরা বাকারার ২ নং আয়াত। এর একটি সরল অর্থ হলো, নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব। তবে এর তাৎপর্য অনেক। বক্তব্যের মূল মর্ম হলো, এটি এমন একখানি কিতাব যাতে সন্দেহপূর্ণ একটি কথাও সন্নিবেশিত হয়নি। আল্লাহ তায়ালা প্রথমেই সব সন্দেহ-সংশয়ের সম্ভাবনা নির্মূল করে দেন। কুরআন মাজিদের আরও একটি বিশেষ দিক হলো, এ মহাগ্রন্থ পুরোপুরি নিছক হেদায়েত ও সত্যের পথ নির্দেশ মাত্র। উদ্দীপকে বর্ণিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ইসলাম শিক্ষা বিষয়ক সেমিনারে প্রথম বক্তা ড. মামুন সাদী তাঁর নির্ধারিত টপিকে আলোচনা করার সময় বক্তব্যের শুরুতে পবিত্র কুরআনকে একটি নির্ভুল গ্রন্থ হিসেবে ঘোষণা করেন। কেননা, অদৃশ্য সত্য সম্পর্কে আলোচনা করা হয়, তার সবই অমূলক ধারণানির্ভর। যে জন্য গ্রন্থগুলোর প্রণেতারা পর্যন্ত তাদের বক্তব্য ও তত্ত্ব সম্পর্কে সন্দেহমুক্ত হতে পারে না। তারা গ্রন্থের সূচনাতেই তাদের সন্দেহের কথা ব্যক্ত করেন। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। বিবৃত বিষয়ে বিজ্ঞ পাঠক-সমালোচকদের মতামত আহ্বান করেন। কিন্তু কুরআন মাজিদের বক্তব্যের শুরুতেই আল্লাহ ঘোষণা করেছেন, 'এই কিতাবখানার মধ্যে কোনোই সন্দেহ নেই।'
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
ড. মামুন সাদী সাহেবের বক্তব্যে কুরআনের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর