'তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন'— ব্যাখ্যা কর।
উত্তর: আয়াতটির অর্থ হলো— “তাদের অন্তঃকরণে ব্যাধি রয়েছে। আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন।” এ আয়াতে মুনাফিকদের মানসিক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। মুনাফিকরা প্রকাশ্যে ইমানের ঘোষণা দিলেও গোপনে ইসলামের বিরোধিতা করে। প্রকৃতপক্ষে তারা কাফিরদেরই পক্ষাবলম্বন করে। তাদের এ হীননীতির কারণ হলো তাদের মন কুফরের রোগে আক্রান্ত । আর আল্লাহ্ তায়ালা তাদের এসব মন্দ চিন্তায় তাৎক্ষণিক শাস্তি না দেওয়ায় তারা দিন দিন কুফরির মাত্রা বৃদ্ধি করে। আর এটিকেই বলা হয়েছে— আর আল্লাহ তাদের ব্যাধি বা রোগ আরও বাড়িয়ে দিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
'তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন'— ব্যাখ্যা কর।
উত্তর