কীভাবে মুসলমানগণ পরস্পর ভাই ভাই? বুঝিয়ে লেখ।
উত্তর: মুসলমানদের ভ্রাতৃত্ববন্ধনে স্থান, কাল, পাত্রভেদে কোনো পার্থক্য নেই। সব মুসলমান একই আত্মার বন্ধনে আবদ্ধ করার জন্য রাসূল (সা.) বলেছেন, মুসলমানগণ পরস্পর ভাই ভাই। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে যে অঞ্চলেই বসবাস করুক না কেন ইমানের ফলে ইসলামি আদর্শের ভিত্তিতে সকল মুসলমান ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ। ভাই যেমন অপর ভাইকে সহজে কষ্ট দেয় না, ঠিক তেমনি ইসলামি ভ্রাতৃত্ব ও বিশ্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে। কোনো স্বার্থচিন্তা, শত্রুতা, এক পক্ষ অপর পক্ষকে ঠকানো বা হেয় করা, ধোঁকাবাজি কোনো কিছুই ইসলামি ভ্রাতৃত্বে নেই। বরং ইসলামি বিশ্বের সব মুসলমানকে এক অখণ্ড ও অবিচ্ছিন্ন দেহে পরিণত করে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
কীভাবে মুসলমানগণ পরস্পর ভাই ভাই? বুঝিয়ে লেখ।
উত্তর