'মানুষ তার বন্ধুর জীবনাদর্শের অনুসারী হয়ে থাকে'- ব্যাখ্যা করো।
উত্তর: মানুষ তার বন্ধুর সংস্পর্শে এসে বন্ধুর কর্মপদ্ধতি ও জীবনাদর্শের অনুসারী হয়ে থাকে। বন্ধুর প্রভাবে প্রভাবিত হওয়া, বন্ধুর সংস্পর্শে তার আদর্শের প্রতি আগ্রহী হওয়া মানুষের সাধারণ স্বভাব। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সাবধান ও সতর্ক হতে হয়। মূলত যাকে দেখলে আল্লাহকে স্মরণ হয়, তাকে বন্ধু হিসেবে নির্বাচন করতে হয়। তাই ধর্মপ্রাণ, সৎ ও আল্লাহভীরু ব্যক্তিরাই বন্ধু নির্বাচিত হওয়ার যোগ্য। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক করে রাসুলুল্লাহ (সা.) বলেন, "মানুষ তার বন্ধুর জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন যাচাই করে নেয় কার সাথে সে বন্ধুত্ব করছে” (মুসনাদে আহমদ)।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
'মানুষ তার বন্ধুর জীবনাদর্শের অনুসারী হয়ে থাকে'- ব্যাখ্যা করো।
উত্তর