আসিফের চরিত্রটি আল-কুরআনের আলোকে চিহ্নিতপূর্বক তাকে মাস্টার্স শ্রেণিতে ভর্তির অযোগ্য ঘোষণার যথার্থতা নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকে আসিফের চরিত্রটি ইবলিস-এর চরিত্রের প্রতিফলন। মহান আল্লাহ যখন হযরত আদম (আ.)-কে জাগতিক সকল বস্তুর নাম, গুণাগুণ ও তথ্যাদি শিক্ষা দেওয়ার পর ফেরেশতাদের সিজদা করার জন্য বললেন। তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করল। শুধু ইবলিস সিজদা করলো না। সে এই নির্দেশ পালন করতে অস্বীকার করল। আসিফের চরিত্রটিও ইবলিসের চরিত্রের মতো। পরীক্ষায় শফিক আবারও প্রথম হলে সকল ছাত্ররা বিভাগের সিদ্ধান্ত মেনে নিলেও আসিফ অস্বীকার করে। ফলে কলেজ কর্তৃপক্ষ আসিফকে মাস্টার্স শ্রেণিতে ভর্তির অযোগ্য ঘোষণা করে কারণ আসিফ অহংকার করল। সে তার পিতা ও দাদার অতীত পরিচয় তুলে এই সিদ্ধান্ত মেনে নেয়নি। তাই সে অযোগ্য বলে বিবেচিত হলো। ঠিক ইবলিসের মতো, ইবলিস সিজদা করতে অস্বীকার এবং অহংকার প্রদর্শন করায় সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মূলত ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার। সে মাটির তৈরি আদমকে সিজদা না করে অহংকার করে এবং সে মানবজাতির শ্রেষ্ঠত্ব অস্বীকার করে। ফলে সে অভিশপ্ত শয়তানে পরিণত হয়। সুতরাং মাস্টার্সে আসিফকে ভর্তির অযোগ্য ঘোষণা যথার্থ হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
আসিফের চরিত্রটি আল-কুরআনের আলোকে চিহ্নিতপূর্বক তাকে মাস্টার্স শ্রেণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর