ইমাম সাহেব দ্বিতীয় জুমায় যে ধরনের সূরার আয়াতের তাফসির করেছেন মানবজীবনে সেসব সূরার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: দ্বিতীয় জুমার দিন ইমাম সাহেব এমন একটি সূরার তাফসির করলেন যেখানে জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা, সাংস্কৃতিক নীতিমালা এবং উত্তরাধিকার আইন ও ব্যবসায় বাণিজ্যের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এ ধরনের বৈশিষ্ট্য মাদানি সূরার মধ্যে পরিলক্ষিত হয়। পাঠ্যবই অধ্যয়নে মাদানি সূরার যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য জানতে - পারি, তা হলো- মাদানি সূরায় আহলে কিতাবদের ইসলামের আহ্বান, মুনাফিকদের চরিত্র সম্পর্কিত আলোচনা রয়েছে। এছাড়া ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক, শিক্ষা-সাংস্কৃতিক নীতিমালার বর্ণনা, পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, ব্যবসায় বাণিজ্য, ক্রয়-বিক্রয়সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধানের বর্ণনা এবং সালাত, যাকাত, সাওম ও হজ ইত্যাদির বর্ণনা রয়েছে মাদানি সূরায়। ইমাম সাহেব দ্বিতীয় জুমার দিন যেহেতু তার আলোচনায় পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক নীতিমালা ও বিধিবিধান ইত্যাদি তুলে ধরেন। সুতরাং ইমাম সাহেব মাদানি সূরার তাফসির করছিলেন- একথা নিঃসন্দেহে বলা যায়, মানবজীবনে মাদানি সূরাসমূহের গুরুত্ব অপরিসীম। কেননা মাদানি সূরাসমূহের মাধ্যমেই ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। মানবজাতির জন্য কল্যাণকর সামাজিক ও রাষ্ট্রীয় আইন প্রণীত হয়েছে। উক্ত আইন বাস্তবায়ন ছাড়া দুনিয়া ও আখিরাতে মানবজাতির সার্বিক কল্যাণ অসম্ভব। তাই মাদানি সূরাসমূহের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
ইমাম সাহেব দ্বিতীয় জুমায় যে ধরনের সূরার আয়াতের তাফসির করেছেন মানবজী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর