ইবাদতের স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: ইবাদত অর্থ দাসত্ব করা, আনুগত্য করা, ইসলামি পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর আদেশ পালন ও নিষেধ থেকে বিরত থাকার নামই ইবাদত। ইবাদত কেবল আল্লাহর জন্যই হতে হবে। যেমন কুরআনে বলা হয়েছে- "আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধু 'আমার ইবাদতের জন্য।" (সূরা আয-যারিয়াত: ৫৬) ইবাদত অবশ্যই কুরআন ও সুন্নাহ অনুযায়ী হতে হবে। বিদআত বা মনগড়া পদ্ধতিতে ইবাদত গ্রহণযোগ্য নয়। ইবাদতের মূলভিত্তি হলো বিশুদ্ধ নিয়ত। যেমন সহিহ বুখারি হাদিসে বলা হয়েছে- "নিশ্চয়ই সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল।” মোটকথা মানুষের পুরো জীবন যদি আল্লাহর আদেশ অনুযায়ী পরিচালিত হয় তাহলে সেটিই প্রকৃত ইবাদতের স্বরূপ।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
ইবাদতের স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর