উদ্দীপকে হারুনের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে হারুনের বক্তব্য পবিত্র আল-কুরআনের মাক্কি সূরার বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে। মহানবি (স.)-এর মদিনায় হিজরতের পূর্বে অবতীর্ণ সূরাগুলোকে 'মাক্কি সূরা বলা হয়। মাক্কি সূরার বৈশিষ্ট্য- ◉ মাক্কি সূরাসমূহে তাওহিদ ও রিসালতের প্রতি আহ্বান জানানো হয়েছে। ◉ মৃত্যুর পরবর্তী জীবন, কিয়ামত, জান্নাত-জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা এসব সূরায় প্রাধান্য লাভ করেছে। ◉ মাক্কি সূরার বর্ণনাভঙ্গি তুলনামূলক অধিক প্রতিবাদমুখর ও অভিযোগ সম্পূর্ণ। ◉ মাক্কি সূরায় ব্যাপকভাবে উপমা-উদাহরণ, রূপক রীতি ও দৃষ্টান্ত অত্যন্ত বলিষ্ঠ ভঙ্গিতে উপস্থাপিত হয়েছে। ◉ এ সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলোও তুলনামূলকভাবে ছোট ছোট। ◉ এর শব্দমালা শক্তিশালী, ভাবগম্ভীর ও অন্তরে কম্পন সৃষ্টিকারী। উদ্দীপকে হারুন বলেছে- "সংক্ষিপ্ত, ছন্দিক ও অনুপম শব্দ বিন্যাসের কারণে এর কিছু অংশ আমার হৃদয়কে বিগলিত করে।” হারুনের এ বক্তব্যে কুরআনের কাব্যিক ও অলৌকিক রূপ ফুটে উঠেছে, যা মানুষের অন্তরে কম্পন সৃষ্টি করে, অন্তরকে বিগলিত করে। এ সাহিত্যিক অলংকার ও হৃদয়গ্রাহী প্রভাব পবিত্র আল-কুরআনের মাক্কি সূরায় বিদ্যমান। সুতরাং বলা যায়, আল-কুরআনের সাহিত্যিক ও আধ্যাত্মিক প্রভাব সম্পর্কে হারুনের বক্তব্যটি তাৎপর্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
উদ্দীপকে হারুনের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর