আল-কুরআন কীভাবে সামজিক সমস্যার সমাধান করে? ব্যাখ্যা কর।
উত্তর: মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেসব সামাজিক সমস্যার সুষ্ঠু ও পরিপূর্ণ সমাধান পেশ করেছে মহগ্রন্থ আল-কুরআন। সুষ্ঠু ও শান্তিময় সমাজজীবনের পরিপন্থি যাবতীয় অন্যায়, অনাচার, অত্যাচার, শোষণ, নির্যাতন, ঝগড়া-বিবাদসহ সব ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কুরআন কঠোরভাবে নিষেধ করেছে। সমাজে বিদ্যমান ধনী-দরিদ্রের বৈষম্য নিরসনে জাকাতের বিধান দেওয়া হয়েছে, যাতে সম্পদ শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। শোষণমূলক ব্যবস্থা বন্ধ করে ইনসাফভিত্তিক অর্থনীতি কায়েমে সুদ নিষিদ্ধ করা হয়েছে। এভাবে আল-কুরআনে সামাজিক সমস্যার সমাধান দেওয়া হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
আল-কুরআন কীভাবে সামজিক সমস্যার সমাধান করে? ব্যাখ্যা কর।
উত্তর