উদ্দীপকে উল্লিখিত আহমদ আলির আত্মস্থ করা অংশগুলোর সাথে কুরআনের কোন ধরনের সূরার সাথে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আহমদ আলির আত্মস্থ করা অংশগুলোর সাথে কুরআনের মাদানি সূরার সাথে মিল রয়েছে। মহানবি (স.)-এর মদিনায় হিজরতের পর অবতীর্ণ সূরাগুলোকে মাদানি সূরা বলা হয়। মাদানি সূরার বৈশিষ্ট্য- ◉ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা, সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। ◉পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার আইন, বিচার ব্যবস্থা, ক্রয়-বিক্রয়সহ জাতীয় অর্থনৈতিক জীবনের বিধান বর্ণিত হয়েছে। ◉ বিচারব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। ◉ ইবাদতে জাতীয় রীতিনীতি, সালাত, জাকাত, হজ, সাওম ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে। ◉ শরিয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব, হালাল-হারাম ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে। উদ্দীপকে আহমদ আলী ইবাদত, চরিত্র ও সমাজ সংশোধনের নির্দেশনা সংবলিত কুরআনের কিছু অংশ পাঠ করেছেন। এ বৈশিষ্ট্যগুলো মাদানি সূরার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় আহমদ আলির আত্মস্থ করা অংশগুলোর সাথে কুরআনের মাদানি সূরা মিল রয়েছে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আহমদ আলির আত্মস্থ করা অংশগুলোর সাথে কুরআনের কোন ধ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর