উদ্দীপকে শিক্ষক যে আয়াতটি উদ্ধৃত করেছেন এর শিক্ষা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আয়াতাংশ, أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ أَنْفُسَكُمْ অর্থ: 'তোমরা কি মানুষদেরকে সৎকর্মের নির্দেশপ্রদান কর এবং নিজেদেরকে ভুলে যাও।' (সূরা আল-বাকারা: ৪৪) আয়াতে মূলত যেসব লোকদের কথা বলা হয়েছে যাদের কথা ও কাজে কোনো মিল নেই। সালাত কায়েম করা এবং যাকাত প্রদান করা ফরয। জামায়াতে সালাত আদায় করা ওয়াজিব। নিজে সত্য ও ন্যায় পথে থেকে অন্যকে সত্য ও ন্যায়ের উপদেশ দেওয়া অপরিহার্য। কথা ও কাজে মিল থাকা ইমানের লক্ষণ। প্রকৃত ইমানদার হতে হলে কথাও কাজে মিল থাকতে হবে। নিজে সৎ কাজ করবে এবং অন্যদেরও, সৎ কাজের আদেশ দিতে হবে। অপরকে সৎ কাজের আদেশ দিয়ে তা পালন না করা অত্যন্ত দূষণীয়। অপরকে সৎকাজের আদেশ দিয়ে নিজে তা পালন না করা এক ধরনের নিফাকি বা কপটতা। বনি ইসরাইল জাতির মধ্যে এমন বৈশিষ্ট্য ছিল তারা নিজেরা সৎকর্ম করত না কিন্তু অন্যদেরকে সৎ কাজের নির্দেশ দিয়ে বেড়াত। পবিত্র কুরআনে এ সম্পর্কে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “হে মুমিনগণ! তোমরা যা কর না তা তোমরা কেন বল?” (সূরা আস-সফ: ২-৩) সুতরাং প্রকৃত ইমানদার হতে হলে কথাও কাজে মিল থাকতে হবে। অন্যদেরকে নির্দেশ প্রদানের পূর্বে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটিই উদ্দীপকে শিক্ষকের উদ্ধৃত আয়াতটির শিক্ষা।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষক যে আয়াতটি উদ্ধৃত করেছেন এর শিক্ষা মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর