উদ্দীপকে শিক্ষক কোন জাতির কথা বুঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষক বনি ইসরাইল জাতির কথা বুঝতে চেয়েছেন। হযরত ইয়াকুব (আ.)-এর উপাধি ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা, হযরত ইয়াকুব (আ.)-এর বংশধরেরা বনি ইসরাইল নামে পরিচিত। পবিত্র কুরআনে যেসব জাতির ইতিহাস বর্ণিত হয়েছে তাদের মধ্যে ইসরাইল বংশীয়দের ইতিহাস অন্যতম। আল্লাহ তায়ালা বনি ইসরাইলের প্রতি বিভিন্ন প্রকার অনুগ্রহ করেছেন। যেমন- আকাশ হতে সান্না ও সালওয়া নামক খাদ্য অবতরণ লোহিত সাগরের মধ্য দিয়ে রাস্তা তৈরি করা এবং এর মাধ্যমে অত্যাচারী শাসক ফিরাউন ও তার সৈন্যসামন্ত থেকে তাদের রক্ষা করা। শুধু তাই নয় ফিরাউন ও তার সৈন্যদের লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। এভাবে আল্লাহ তায়ালা বনি ইসরাইলকে অত্যাচারী ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে এসব নিয়ামত লাভ করার পরেও তারা আল্লাহর নাফরমনি তাদের নবি হযরত মূসা (আ.)-এর অবাধ্য হয়ে ও দুষ্কর্মের দ্বারা তাদের ইতিহাসকে কলঙ্কিত করেছিল। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকে শিক্ষক বনি ইসরাইল জাতির কথা বুঝিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষক কোন জাতির কথা বুঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর