উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি চিহ্নিতপূর্বক হাদিসটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি হলো আল্লাহর পথে দান ও জ্ঞানী ব্যক্তি সম্পর্কিত হাদিস। উক্ত হাদিসে মহানবি (সা.) বলেছেন-“দুজন লোক ব্যতীত (অন্যের ব্যাপারে) হিংসা করা যায় না; একজন হচ্ছে সে ব্যক্তি, যাকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন অতঃপর তিনি তাকে সে সম্পদ আল্লাহর পথে বা সৎপথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন এবং দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ জ্ঞান দান করেছেন অতঃপর সে উক্ত জ্ঞানুসারে বিচার ফয়সালা করে এবং তা লোকদের শিক্ষা দিয়ে থাকে (বুখারি ও মুসলিম) এ হাদিসে মহানবি (সা.) দুজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যাদেরকে ঈর্ষা করা যায়। ১. সেই সম্পদশালী মুসলিম ব্যক্তি, আল্লাহ যাকে বিপুল ধনসম্পদ দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিকে অপব্যয়ী না হয়ে ইসলামি আদর্শ ও বিধান অনুযায়ী সেই সম্পদ থেকে মানুষের কল্যাণে ব্যয় করার তাওফিক দিয়েছেন। ২. সেই প্রজ্ঞাবান মুসলিম ব্যক্তি, আল্লাহ তায়ালা যাকে পার্থিব ও পারলৌকিক বিষয়ের গভীর জ্ঞান দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিকে জ্ঞানের জন্য অহংকারী না করে বরং সে জ্ঞান দিয়ে মানুষের মধ্যে বিরাজিত সমস্যার ন্যায়নিষ্ঠ সমাধান দানের এবং মানুষকে সেই জ্ঞান শিক্ষা দেয়ার দক্ষতা দিয়েছেন।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
উদ্দীপকে জনাব 'দ' বর্ণিত হাদিসটি চিহ্নিতপূর্বক হাদিসটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর