শেয়ারFacebookWhatsApp

জনাব আরমান সাহেবের চরিত্র সূরা বাকারার আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: সূরা বাকারার আলোকে জনাব আরমান সাহেবের চরিত্র বিশ্লেষণ করে তাকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করা যায়। মুনাফিক (المنافق) আরবি শব্দ। এর অর্থ ভন্ড, প্রতারক, দ্বিমুখী নীতি বিশিষ্ট প্রভৃতি। অর্থাৎ যাদের অন্তরে নিফাক তথা ভণ্ডামি, প্রতারণা, ধোঁকাবাজি প্রভৃতি বৈশিষ্ট্য বিদ্যমান তারাই মুনাফিক। মুনাফিকরা লোক দেখানোর জন্য বাহ্যিকভাবে ইমানদারসুলভ আচরণ করে। প্রকৃতপক্ষে তারা অন্তরের দিক দিয়ে অবাধ্য, মিথ্যাবাদী। তারা গোপনে নানা অপরাধমূলক কাজ করে বেড়ায়। মহান আল্লাহ সূরা বাকারার ২য় রুকুর আয়াতসমূহে মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের স্বরূপ উন্মোচন করেছেন, যা শিল্পপতি জনাব আরমান সাহেবের চরিত্রেও লক্ষণীয়। শিল্পপতি জনাব আরমান সাহেব গ্রামে আসলে নামাজ আদায় ও দান-সাদকাহ করেন। কিন্তু শহরে গিয়ে তিনি নামাজ-রোজা বাদ দিয়ে নিজেকে নানা অপরাধে জড়িয়ে ফেলেন। অর্থাৎ তিনি দ্বিমুখী চরিত্রের লোক এবং তার ইবাদত লোক দেখানোর জন্য। এটি মুনাফিকের বৈশিষ্ট্য। সূরা আল-বাকারার ২য় রুকুতে মুনাফিকদের এরূপ দ্বিমুখী আচরণের কথা বলা হয়েছে। তারা আল্লাহ তাআলা ও ইমানদারদের ধোঁকা দেওয়ার জন্য মুখে ইমানের কথা বলে, প্রকৃতপক্ষে তারা ইমানদার নয়। আবার সূরা মাউনে মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। জনাব আরমান সাহেবের এরূপ নামাজ আদায় লোক দেখানোর শামিল। সুতরাং সূরা বাকারার আলোকে বলা যায়, শিল্পপতি জনাব আরমান সাহেব একজন মুনাফিক।

HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল

জনাব আরমান সাহেবের চরিত্র সূরা বাকারার আলোকে ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব আরমান সাহেব শহরের একজন শিল্পপতি। মাঝে মধ্যে তিনি গ্রামে আসলে নামাজ-কালামও পড়েন এবং দান-সাদকাহও করেন। কিন্তু শহরে বন্ধুদের সাথে থাকলে নামাজ-কালাম তো দূরের কথা বরং নানা প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন। তিনি তার বাল্য বন্ধু আদনানকে বলেন, "সফলতা অর্জন করতে হলে আমার সাথে যোগ দাও।” আদনান বলল, কেবল প্রাচুর্য ও বিলাসিতায় সফলতা নির্ভর করেনা, বরং সফলতা প্রাপ্তি কতিপয় গুণাবলী অর্জনের উপর নির্ভরশীল, যা পবিত্র কুরআনের সূরা বাকারার শুরুতে বর্ণিত আছে।

উত্তর

"লা-রইবা ফীহি” لَا رَيْبَ فِيْهِ অর্থ এতে কোনো সন্দেহ নেই।

উত্তর

মানুষের সার্বিক জীবন পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা থাকায় আল কুরআনকে পূর্ণাঙ্গ জীবনবিধান বলা হয়। মানবজীবনের সব সমস্যার পূর্ণাঙ্গ সমাধান গ্রন্থ হলো আল কুরআন। এ গ্রন্থটি আগত-অনাগত, সব মানুষের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনবিধান। মানুষের জীবনের এমন কোনো প্রসঙ্গ, দিক ও বিষয় নেই, যা আল কুরআনে উপস্থাপন করা হয়নি। এ প্রসঙ্গে সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 'এ কিতাবে আমি কোনো কিছু লিপিবদ্ধ করা বাকি রাখিনি।'

উত্তর

সূরা বাকারার আলোকে জনাব আরমান সাহেবের চরিত্র বিশ্লেষণ করে তাকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করা যায়। মুনাফিক (المنافق) আরবি শব্দ। এর অর্থ ভন্ড, প্রতারক, দ্বিমুখী নীতি বিশিষ্ট প্রভৃতি। অর্থাৎ যাদের অন্তরে নিফাক তথা ভণ্ডামি, প্রতারণা, ধোঁকাবাজি প্রভৃতি বৈশিষ্ট্য বিদ্যমান তারাই মুনাফিক। মুনাফিকরা লোক দেখানোর জন্য বাহ্যিকভাবে ইমানদারসুলভ আচরণ করে। প্রকৃতপক্ষে তারা অন্তরের দিক দিয়ে অবাধ্য, মিথ্যাবাদী। তারা গোপনে নানা অপরাধমূলক কাজ করে বেড়ায়। মহান আল্লাহ সূরা বাকারার ২য় রুকুর আয়াতসমূহে মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের স্বরূপ উন্মোচন করেছেন, যা শিল্পপতি জনাব আরমান সাহেবের চরিত্রেও লক্ষণীয়। শিল্পপতি জনাব আরমান সাহেব গ্রামে আসলে নামাজ আদায় ও দান-সাদকাহ করেন। কিন্তু শহরে গিয়ে তিনি নামাজ-রোজা বাদ দিয়ে নিজেকে নানা অপরাধে জড়িয়ে ফেলেন। অর্থাৎ তিনি দ্বিমুখী চরিত্রের লোক এবং তার ইবাদত লোক দেখানোর জন্য। এটি মুনাফিকের বৈশিষ্ট্য। সূরা আল-বাকারার ২য় রুকুতে মুনাফিকদের এরূপ দ্বিমুখী আচরণের কথা বলা হয়েছে। তারা আল্লাহ তাআলা ও ইমানদারদের ধোঁকা দেওয়ার জন্য মুখে ইমানের কথা বলে, প্রকৃতপক্ষে তারা ইমানদার নয়। আবার সূরা মাউনে মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। জনাব আরমান সাহেবের এরূপ নামাজ আদায় লোক দেখানোর শামিল। সুতরাং সূরা বাকারার আলোকে বলা যায়, শিল্পপতি জনাব আরমান সাহেব একজন মুনাফিক।

উত্তর

পবিত্র কুরআন-হাদিসে জনাব আদনান সাহেবের সফলতা সম্পর্কিত বক্তব্যের সমর্থন থাকায় আমি এটি সমর্থন করি। মানবজীবন ক্ষণস্থায়ী। এ ক্ষণস্থায়ী জীবনে প্রকৃত কল্যাণ লাভ করতে হলে আল কুরআনের নির্দেশ অনুযায়ী মানুষকে জীবন পরিচালনা করতে হবে। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন সফলতা নির্ভর করে মহান আল্লাহ ও তার রাসুল (সা.)-এর নির্দেশ যথাযথ মেনে চলার ওপর। তাই আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য অর্জন করার মধ্য দিয়েই মানবজীবনকে সফল করে তোলা সম্ভব। জনাব আদনান সাহেবের বক্তব্যে এ বিষয়টিই ফুটে উঠেছে। শিল্পপতি জনাব আরমান সাহেবকে উপদেশ দিতে গিয়ে জনাব আদনান সাহেব বলেন যে, কেবল প্রাচুর্য ও বিলাসিতায় সফলতা নির্ভর করে না; বরং সফলতা কিছু গুণাবলি অর্জনের ওপর নির্ভরশীল। আর এ গুণাবলি পবিত্র কুরআনের সূরা বাকারার প্রথম রুকুর শুরুর দিকে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে এখানে মুত্তাকির কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আর মুত্তাকি হলেন- মহান আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাই কেউ মুত্তাকির গুণাবলি অর্জন করলে মহান আল্লাহ তাকে কল্যাণ ও সফলতা দান করেন। মুত্তাকিগণ বিলাসিতায় জীবনযাপন করেন না। তারা মহান আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখেন এবং নামাজ কায়েম করেন। মহান আল্লাহ তাদের যে জীবিকা দিয়েছেন, তা থেকে ব্যয় করেন। তারা মহান আল্লাহ ও তাঁর প্রেরিত সব নবি-রাসুলগণের ওপর বিশ্বাস স্থাপন করেন এবং সর্বশেষ রাসুল হযরত মুহাম্মদ (স) এর নির্দেশ অনুসারে জীবনযাপন করেন। এ ধরনের লোকেরাই প্রকৃতপক্ষে সফলকাম। সূরা বাকারার ১ম রুকুর প্রথম দিকে মুত্তাকির এসব বৈশিষ্ট্যেরই বর্ণনা দেওয়া হয়েছে, যার ইঙ্গিত রয়েছে জনাব আদনান সাহেবের বক্তব্যে। উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনার ওপর মানবজীবনের সফলতা নির্ভর করে। জনাব আদনান সাহেবের বক্তব্যে এ বিষয়েরই সমর্থন রয়েছে। তাই তার বক্তব্যের সাথে আমি একমত।
HSCIslamic Studies 2nd PaperChapter 1 : আল-কুরআন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

J সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ। ইসলামি বিধি-বিধান সম্পর্কে ভালোভাবে জানত না এবং মানতো না। কথিত ইসলামি পণ্ডিত K তাকে ইসলামি শরিয়ত মোতাবেক চলার পরামর্শ দেয়। অথচ K মাঝে মাঝে নামাজ ত্যাগ করে, অনাহারীকে খাবার দেয় না, তার স্ত্রী ও কন্যারা পর্দা করে না। K সম্পর্কে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলে, ইমাম সাহেব আয়াতগুলো পাঠ করেন: أَتَأْمُرُونَ النَّاسَ بِالْبِرِّ وَتَنْسَوْنَ اَنْفُسَكُمْ وَأَنْتُمْ تَتْلُوْنَ الْكِتَبَ أَفَلَا تَعْقِلُوْنَ وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلُوةِ وَإِنَّهَا لَكَبِيرَةً إِلَّا عَلَى الْخَشِعِينَ.

Rajshahi · 2017

বনি-ইসরাইল কারা?
অর্থ লিখ : وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ
K এর চরিত্র কোন সম্প্রদায়ের সাথে মিলে? বিশ্লেষণ কর।
J কীভাবে আল্লাহর সান্নিধ্য পাবে? পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.অর্থ লিখ : وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ

অর্থ লিখ : وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বনি-ইসরাইল কারা?

বনি-ইসরাইল কারা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বক্তা একটি জাতি সম্পর্কে আলোচনা করছিলেন। আল্লাহ সেই জাতির মধ্যে অনেক নবি-রাসুল প্রেরণ করেন। তাছাড়া তাদের মান্না ও সালওয়া দান করেন। সেই সময় একজন অত্যাচারী শাসক তাদের স্বাধীনতা হরণ করে দাসে পরিণত করে। এমনকি তাদের পুত্রদের হত্যা করত আর কন্যাদের অব্যাহতি দিত।

Rajshahi · 2017

مُتَّقِى এর সংজ্ঞা লেখ।
অনুবাদ কর: وَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ.
উদ্দীপকে কোন শাসক সম্পর্কে বলা হয়েছে? তার পরিণতি লেখ।
উদ্দীপকে কোন জাতি সম্পর্কে বলা হয়েছে? তাদেরকে আল্লাহ যে অনুগ্রহরাজি দান করেছিলেন তা বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.অনুবাদ কর: وَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ.

অনুবাদ কর: وَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ.

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.مُتَّقِى এর সংজ্ঞা লেখ।

مُتَّقِى এর সংজ্ঞা লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আসিফ তার বন্ধু সাদিক ও নাইমকে তার খামার দেখাতে গেলেন। খামার দেখে মুগ্ধ হয়ে সাদিক বলল, আপনি খুব ভাগ্যবান। আল্লাহ আপনাকে অনেক ফসল দিয়েছেন। এ কথা শুনে নাইম বলল, আল্লাহ ও ভাগ্য বলে কিছু নেই। আসিফ প্রচুর পরিশ্রম ও অনেক বিনিয়োগ করেছেন তাই ভালো ফসল পেয়েছেন। তখন আসিফ নাইমকে- الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُوْنَ.

Rajshahi · 2017

السُّفَهَاءُ অর্থ কী?
ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ . এর মর্মার্থ লিখ।
পঠিত আয়াত দ্বারা কী বুঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
নাইমের পরিণতি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ . এর মর্মার্থ লিখ।

ذلِكَ الْكِتَبُ لَا رَيْبَ فِيهِ . এর মর্মার্থ লিখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.السُّفَهَاءُ অর্থ কী?

السُّفَهَاءُ অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।