উদ্দীপকে কোন বিষয়ের চ্যালেঞ্জ করা হয়েছে? কারো পক্ষে এই চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব কি না? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কুরআনের সত্যতার বিষয়ে চ্যালেঞ্জ করা হয়েছে, কারো পক্ষে এই চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব নয়। মহাগ্রন্থ আল-কুরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়। এটি লাওহে মাহফুজের অধিপতি মহান আল্লাহর পবিত্র কালাম। এর ভাষাশৈলী, শিল্প-সৌন্দর্য সবই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। আল-কুরআন সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশস্বরূপ এবং পরিপূর্ণ জীবনবিধান। সন্দেহবাদীদের মহান আল্লাহ উদ্দীপকের চ্যালেঞ্জটি ঘোষণা করেন। উদ্দীপকের আয়াতটি হলো- "আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো।" এটি সূরা বাকারার ২৩ নম্বর আয়াত। এ আয়াতে আল্লাহ তাআলা কুরআন মাজিদের সত্যতার প্রশ্নে সব দেশের, সব কালের কাফিরদের কাছে চিরস্থায়ী চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। কুরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছে। এ আসমানি গ্রন্থের বক্তব্য সন্দেহাতীত ও সংশয়হীন। - একদল অবিশ্বাসী মনে করে, এ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি। হযরত মুহাম্মদ (সা.) নিজেই এটি রচনা করেছেন। এ শ্রেণির লোকদের জন্য আল্লাহ বলেন- যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা একটা বিশেষ চ্যালেঞ্জ নাও। তোমরাও এর মতো কিছু একটা রচনা করে নিয়ে আসো। সম্পূর্ণ গ্রন্থ রচনা করার দরকার নেই; এই গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো ছোট্ট একটি সূরা বা অনুচ্ছেদই নিয়ে এসো। হযরত মুহাম্মদ (সা.) একজন নিরক্ষর মানুষ। তাঁর পক্ষে যদি এমন গ্রন্থ রচনা সম্ভব হয়, তবে তোমাদের পক্ষে তা অধিকতর সহজ হওয়া উচিত। তারপরও এ বিষয়ে তোমরা অন্যদের সাহায্য নিতে পারো। বিশেষত সাহায্য নিতে পারো তোমাদের সেই উপাস্য প্রভুদের, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো। তোমরা অবশ্যই এ কাজটি করবে যদি নিজেদের সন্দেহ ও দাবিতে তোমরা সত্যবাদী হও। পরিশেষে বলা যায়, পবিত্র কুরআন নিঃসন্দেহে নির্ভুল ঐশী গ্রন্থ। কেউ এর মতো একটি সূরা বা আয়াত রচনার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি আর পারবেও না।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
উদ্দীপকে কোন বিষয়ের চ্যালেঞ্জ করা হয়েছে? কারো পক্ষে এই চ্যালেঞ্জ গ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর