উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বাক্যের অন্তর্নিহিত তাৎপর্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় বাক্যে মহান আল্লাহর জ্ঞানের অসীমতা প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলা তাঁর সৃষ্টি পরিকল্পনা বাস্তবায়নের পূর্বে ফেরেশতাদের কাছে বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, “নিশ্চয়ই পৃথিবীতে আমি আমার খলিফা বানাতে চাই।” এর মাধ্যমে আল্লাহ তাদের অনুমতি চাননি কিংবা তাদের সাথে পরামর্শও করেননি; বরং তাদেরকে অবহিত করেছেন মাত্র। ফেরেশতারাও কৌতূহল বশত জানতে চেয়ে অবাধ্য জিন জাতির প্রসঙ্গ টেনে মানুষ সৃষ্টি না করতে অনুরোধ করেন। তখন আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয় আমি যা জানি, তোমরা তা জানো না।” যা উদ্দীপকের দ্বিতীয় আয়াতে উল্লেখ করা হয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেন- "আমি ছিলাম গুপ্ত ও গোপন। আমার আত্মপ্রকাশের ইচ্ছা হলো। অতঃপর আমি নিজেকে প্রকাশ করলাম।” নিজের ক্ষমতা ও অতুলনীয় সত্তার পরিচয় প্রকাশ করতে আল্লাহ সৃষ্টি করলেন বিশ্বজাহান। সৃষ্টি করলেন জান্নাত, জাহান্নাম, আকাশ, গ্রহ, নক্ষত্র ও ফেরেশতা। পৃথিবীকে বানালেন জীবের বংশ বিস্তার ও নির্ধারিত সময়ে জীবন নির্বাহের কেন্দ্র হিসেবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন। এতে ফেরেশতারা পূর্ববর্তী অবাধ্য জিন জাতির প্রসঙ্গ টেনে কৌতূহল বশত জানতে চান যে আপনি এমন কাউকে সৃষ্টি করবেন কিনা যারা জমিনে রক্তপাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তখন আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয় আমি যা জানি, তোমরা তা জানো না।” এর মাধ্যমে ফেরেশতাদের জ্ঞানের সীমাবদ্ধতা এবং মহান আল্লাহর জ্ঞানের অসীমতা প্রকাশ পেয়েছে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 1 : আল-কুরআন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 1 : আল-কুরআন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বাক্যের অন্তর্নিহিত তাৎপর্য বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর