শেয়ারFacebookWhatsApp

জাহিদ সাহেবের কার্যক্রম ইসলামের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: জনাব জাহিদের কাজে প্রতারণার মত গর্হিত অপরাধ প্রতিফলিত হয়েছে। প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ। এর অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, প্ৰকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণা নানাভাবে হতে পারে। যথা- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্য দ্রব্যের দোষ গোপন করা, ভেজাল মেশানো, ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া ইত্যাদি। আর জনাব জাহিদের চিকন চালের সাথে মোটা চাল মেশানোর কাজটি প্রতারণার অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, জনাব জাহিদ চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে অধিক মুনাফা অর্জন করেন। অর্থাৎ তিনি প্রতারণার মাধ্যমে অধিক অর্থ উপার্জন করেন। প্রতারণার কারণে জনাব জাহিদকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে। কেননা প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। যে প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়। আর আখিরাতে তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, 'ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়' (সুরা মুতাফ্ফিফীন : ১)। প্রতারণার ব্যাপারে হুশিয়ারি করে মহানবি (স) বলেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় (মুসলিম)। অর্থাৎ প্রতারণাকারীকে ইহকালে লাঞ্ছনা, অপমান আর পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে।

HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল

জাহিদ সাহেবের কার্যক্রম ইসলামের আলোকে বিশ্লেষণ করো।

উদ্দীপক

প্রতিবছর বর্ষা মৌসুমে নগর ভবনে বৃক্ষমেলা হয়। জনাব শহিদ উক্ত মেলা থেকে দুই হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ ক্রয় করে রাস্তার দুই পাশে সেগুলো রোপণ করেন। অন্যদিকে, তার বন্ধু জনাব জাহিদ চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করেন।

উত্তর

যিনি হাদিস বর্ণনা করেন তাঁকে রাবী বলা হয়।

উত্তর

সাদকায়ে জারিয়াহ বলতে এমন দান খয়রাতকে, বোঝায় যার সওয়াব মৃত্যুর পরও পাওয়া যায়। সাদকায়ে জারিয়াহ আরবি শব্দ। সাদকা শব্দের অর্থ দান করা এবং জারিয়াহ শব্দের অর্থ প্রবাহমান, সদাস্থায়ী প্রভৃতি। পরিভাষায় সাদকায়ে জারিয়াহ হলো এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না বরং তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত সাদকাকারী এর সওয়াব পেতেই থাকবে।

উত্তর

জনাব শহিদের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে। মানুষের জীবনযাত্রায় সবুজ বৃক্ষ ও ফসলের অবদান অপরিসীম। বৃক্ষরোপণ বা ফসল ফলানোর মাধ্যমে শুধু মানুষই নয় বরং পশুপাখি এবং অন্যান্য প্রাণীরাও উপকৃত হয়। এজন্য মহানবি (স) বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে সাদকা হিসেবে ঘোষণা করেছেন। যেমন মহানবি (স) ইরশাদ করেছেন, 'কোনো একজন মুসলিম যদি একটি গাছ লাগায় বা ফসল উৎপাদন করে; পরে তা থেকে যদি কোনো মানুষ কিংবা কোনো পশু বা পাখি আহার করে, তবে তা অবশ্যই সে ব্যক্তির জন্য সাদকা হবে' (বুখারি ও মুসলিম)। শহিদের কাজে এরই প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে দেখা যায়, জনাব শহিদ প্রতিবছর বৃক্ষমেলা থেকে দুই হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ ক্রয় করে রাস্তার দুই পাশে রোপণ করেন। জনাব শহিদের এ কাজ নিঃসন্দেহে একটি জনকল্যাণমূলক কাজ। তিনি একাজের মাধ্যমে সাদকা করার সওয়াব অর্জন করবেন। আর তিনি এ মহৎ কাজের শিক্ষা লাভ করেছেন রাসুলল্লাহ (স)-এর বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস থেকে। সুতরাং বলা যায় যে, জনাব শহিদের কাজে পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে।

উত্তর

জনাব জাহিদের কাজে প্রতারণার মত গর্হিত অপরাধ প্রতিফলিত হয়েছে। প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ। এর অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, প্ৰকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণা নানাভাবে হতে পারে। যথা- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্য দ্রব্যের দোষ গোপন করা, ভেজাল মেশানো, ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া ইত্যাদি। আর জনাব জাহিদের চিকন চালের সাথে মোটা চাল মেশানোর কাজটি প্রতারণার অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, জনাব জাহিদ চিকন চালের সাথে মোটা চাল মিশিয়ে অধিক মুনাফা অর্জন করেন। অর্থাৎ তিনি প্রতারণার মাধ্যমে অধিক অর্থ উপার্জন করেন। প্রতারণার কারণে জনাব জাহিদকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে। কেননা প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। যে প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়। আর আখিরাতে তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, 'ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়' (সুরা মুতাফ্ফিফীন : ১)। প্রতারণার ব্যাপারে হুশিয়ারি করে মহানবি (স) বলেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় (মুসলিম)। অর্থাৎ প্রতারণাকারীকে ইহকালে লাঞ্ছনা, অপমান আর পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে।
HSCIslamic Studies 2nd PaperChapter 2 : আল-হাদিস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অধ্যাপক রহমান সাহেব শ্রেণিকক্ষে কুরআনের দুটি আয়াত নিয়ে আলোচনা করেন। প্রথম আয়াতে পাপাচার থেকে আত্মরক্ষা ও পরকালে মুক্তির গুণসম্পন্ন ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। অতঃপর দ্বিতীয় আয়াতে অনন্ত জীবনের জবাবদিহিতার প্রতি অনীহা প্রদর্শন ও স্রষ্টার প্রতি আস্থাহীনদের পরিণতির কথা ব্যক্ত রয়েছে ।
আল-কুরআন কী?
আলিফ-লাম-মিম কী?
অধ্যাপক রহমান সাহেবের প্রথম বক্তব্যে কাদেরকে চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
অধ্যাপক রহমান সাহেবের দ্বিতীয় বন্তব্যে বর্ণিত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের করুণ পরিণতি বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.আলিফ-লাম-মিম কী?

আলিফ-লাম-মিম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আল-কুরআন কী?

আল-কুরআন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নাইজা একজন কলেজ ছাত্রী। তার বাবা একজন ধর্মীয় শিক্ষক। সে ইসলামি আচার-আচরণ ও বিধিবিধান মেনে চলতে সচেষ্ট থাকে। তার বান্ধবী রাইসা একদিন তাদের বাসায় বেড়াতে এসে অনৈসলামিক পোশাকে নাইজার বাবার সামনে গেলে তিনি রাইসাকে বলেন, “মা, ইসলামি পোশাক নারীকে যেমন শালীন করে, তেমনি সবার কাছে মানমর্যাদাও বৃদ্ধি করে।”
হাদিস শব্দের অর্থ কী?
উদ্দীপকে বর্ণিত হাদিসাংশের ব্যাখ্যা কর ।
নাইজার চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর ।
উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে নাইজার বাবার মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.উদ্দীপকে বর্ণিত হাদিসাংশের ব্যাখ্যা কর ।

উদ্দীপকে বর্ণিত হাদিসাংশের ব্যাখ্যা কর ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাদিস শব্দের অর্থ কী?

হাদিস শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নাফিজ শ্রেণিকক্ষে আল-কুরআন সম্পর্কে জানতে চাইলে ইসলাম শিক্ষার অধ্যাপক আবু সাঈদ জবাবে বললেন, আল-কুরআন সর্বশেষ আসমানি কিতাব। এটি কিয়ামত পর্যন্ত সকল মানবমণ্ডলীর জীবন বিধান। তিনি আল-কুরআনের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ ও কাঠামোগত পরিচয়ও বর্ণনা করলেন ।
আল-কুরআন কত বছরব্যাপী অবতীর্ণ হয়?
কুরআন দ্বারা কুরআনের পরিচয় দাও ।
অধ্যাপক আবু সাঈদ কোনটিকে জীবন বিধান বলেছেন?কুরআনের আলোকে তার উক্ত বক্তব্য ও বাস্তবতা নিরূপণ কর।
উদ্দীপকে যে বিষয়টি আলোচিত হয়েছে, তার পরিচয় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কুরআন দ্বারা কুরআনের পরিচয় দাও ।

কুরআন দ্বারা কুরআনের পরিচয় দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল-কুরআন কত বছরব্যাপী অবতীর্ণ হয়?

আল-কুরআন কত বছরব্যাপী অবতীর্ণ হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অধ্যাপক রহমান সাহেবের দ্বিতীয় বন্তব্যে বর্ণিত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের করুণঅধ্যাপক রহমান সাহেবের প্রথম বক্তব্যে কাদেরকে চিহ্নিত করা হয়েছে? ব্যাখ্যা কর।আলিফ-লাম-মিম কী?আল-কুরআন কী?উদ্দীপকে বর্ণিত হাদিসের আলোকে নাইজার বাবার মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর ।নাইজার চরিত্রে কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর ।উদ্দীপকে বর্ণিত হাদিসাংশের ব্যাখ্যা কর ।হাদিস শব্দের অর্থ কী?উদ্দীপকে যে বিষয়টি আলোচিত হয়েছে, তার পরিচয় বিশ্লেষণ কর।অধ্যাপক আবু সাঈদ কোনটিকে জীবন বিধান বলেছেন?কুরআনের আলোকে তার উক্ত বক্তব্য ও বাস্কুরআন দ্বারা কুরআনের পরিচয় দাও ।আল-কুরআন কত বছরব্যাপী অবতীর্ণ হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।