জনাব জাফরের বক্তব্য কুরআন ও হাদিসের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: জনাব জাফরের বক্তব্য কুরআন ও হাদিসের আলোকে যথার্থ ইসলামের দৃষ্টিতে একজন সৎ ব্যবসায়ী তার সততার ফলস্বরূপ পরকালে উচ্চ মর্যাদায় আসীন হবেন। ইসলামে সততাকে জীবনের সর্বক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে। এর জন্য ইহকাল ও পরকাল উভয় জীবনে উত্তম প্রতিদানের ব্যবস্থা করা হয়েছে। একজন সৎ লোক দুনিয়াতে সম্মান পান এবং পরকালেও সফলতা লাভ করবেন। মহান আল্লাহ বলেন, 'আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন।' কুরআনের আরেক জায়গায় বলেন, 'তোমরা একে অপরের ধনসম্পদ অবৈধ উপায়ে আত্মসাৎ করো না। পারস্পরিক সম্মতিতে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে মুনাফা অর্জন করো। এ ব্যাপারে রাসুল (স) বলেন, 'বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন। (মুসতাদরাক হাকিম) ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী অসৎ হলে সাধারণ মানুষ দৈহিক ও আর্থিক নানা ক্ষতির সম্মুখিন হয়। আর একজন সৎ ব্যবসায়ী সমাজের শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। কুরআন-হাদিসে এজন্য ব্যবসায় সততার ব্যাপারে গুরুত্ব দিয়েছে। এবং পরকালে এর পুরস্কারও দিবেন বলে আল্লাহ তায়ালা ঘোষণা দিয়েছেন। সুতরাং, উদ্দীপকের সৎ ব্যবসায়ী আফজাল সাহেব সম্পর্কে জাফর সাহেবের বক্তব্য যথার্থ। আফজাল সাহেব জীবিকা নির্বাহের জন্য ব্যবসার মত হালাল পদ্ধতি গ্রহণ করেছেন এবং সততার সাথে ব্যবসা করছেন এজন্য তিনি পরকালে অকল্পনীয় পুরস্কার পাবেন।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
জনাব জাফরের বক্তব্য কুরআন ও হাদিসের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর