উদ্দীপকে বর্ণিত কায়সার সাহেব ব্যবসায়ী হিসেবে যে নিয়ামত বঞ্চিত হবে সে সম্পর্কে তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: কায়সার সাহেব ব্যবসায়ী হিসেবে যে নিয়ামত থেকে বঞ্চিত হবে তা হলো- কিয়ামতের দিন শহিদদের সঙ্গে বসবাস হওয়া। কারণ এটি সততার সাথে ব্যবসায় করার পুরস্কার। ব্যবসায় বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয়নবি (সা.)-ও ব্যবসায় করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখিরাতের অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়িগণ শহিদগণের সঙ্গে অবস্থান করবেন।" (মুস্তাদরাক হাকিম) শহিদগণ হলেন ইসলামের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তি। আল-কুরআনে আল্লাহ তায়ালা তাঁদের জন্য জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। সৎ ব্যবসায়িগণ। কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। তাঁরাও শহিদগণের ন্যায় জান্নাতে প্রবেশ করবেন। তবে এজন্য ব্যবসায়ীদের দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসায় পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত, তাদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। অর্থাৎ সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করলে কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করা যাবে। অন্যদিকে, ব্যবসায় প্রতারণা করলে, মিথ্যা বললে এ কল্যাণ লাভ করা যাবে না। সুতরাং ব্যবসায় ক্ষেত্রে সকল প্রকার অন্যায় ও খারাপ কাজ ত্যাগ করতে হবে। লোভ-লালসা পরিত্যাগ করতে হবে। ওজনে কম দেওয়া, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা, ভেজাল মেশানো, পণ্যের দোষত্রুটি গোপন করা, মজুতদারি, কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না। বরং সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলেই কিয়ামতে শহিদগণের সঙ্গী হওয়ার মহান মর্যাদা লাভ করা যাবে। উদ্দীপকে কায়সার ব্যবসার ক্ষেত্রে ক্রেতাদের মাপে কম দেন, পণ্যে ভেজাল মেশান, দামে বেশি নেন। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, কায়সার সাহেব ব্যবসায়ী হিসেবে কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হওয়ার মর্যাদা থেকে বঞ্চিত হবে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত কায়সার সাহেব ব্যবসায়ী হিসেবে যে নিয়ামত বঞ্চিত হবে স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর