জামানের কোন কাজটি ইমানের শাখা বলে গণ্য হবে? হাদিসের আলোকে তার কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জামানের রাসুলুল্লাহ (সা.) এর প্রতি দরূদ শরীফ পাঠ করার কাজটি ইমানের শাখা বলে গণ্য হবে। ইমানের শাখা সংক্রান্ত পাঠ্যবইয়ের হাদিসটি হলো- মহানবি (সা.) বলেছেন, ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে। তন্মধ্যে সর্বোত্তম হলো মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই কথা বলা। আর নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা এবং লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা। উক্ত হাদিসে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বক্তব্য দ্বারা ইমানের প্রধান বিষয় বুঝানো হয়েছে। আমরা জানি দুটি প্রধান বিষয় নিয়ে ইমান। একটি হলো তাওহিদ দ্বিতীয়টি হলো রিসালাত। মহানবি (সা.) কে বিশ্বাস করা এবং ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ। কেননা মহানবি (সা.) বলেন- তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তার কাছে আমি তার পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হব (বুখারি ও মুসলিম) উদ্দীপকে জামানের কাজের ফাকে ফাকে দরূদ শরীফ পাঠ করা মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। ইমানের অন্যতম একটি শাখা হলো আল্লাহর রাসুল (সা.)-এর প্রতি সম্মান ও মহব্বত পোষণ করা যা দরূদ পাঠের মাধ্যমে প্রকাশ পায়। উপরোক্ত হাদিসের আলোকে বলা যায়, জামানের দরূদ পাঠের কাজটি ইমানের শাখা হিসেবে গণ্য হবে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
জামানের কোন কাজটি ইমানের শাখা বলে গণ্য হবে? হাদিসের আলোকে তার কর্মক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
অর্থাৎ রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ইসলাম পাঁচটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত: ১. এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো উপাস্য (ইলাহ বা মাবুদ) নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ (সা.) তাঁর প্রেরিত রাসূল।" (বুখারি ও মুসলিম)
অর্থাৎ ইসলামের ১ম ভিত্তি হচ্ছে, ইমান/কালিমা। আর এই কালিমায় আল্লাহকে এক বলে সাক্ষ্য দেওয়া এবং মুহম্মদ (সা.) কে তাঁর বান্দা ও রাসূল বলে স্বীকৃতি দেওয়ার নামই ইমান/কালিমা। আলোচ্য উদ্দীপকে সিনিড ও'কনর ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে শেখ ড. উমর আল কাদরী নামের আইরিশ একজন ইমামের সামনে কালিমা পাঠ করেছে। কালিমা হচ্ছে মৌখিক ও অন্তরের স্বীকৃতি। অর্থাৎ মৌখিকভাবে সাক্ষ্য দিয়ে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন। সুতরাং উপরোক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, সিনিড ও কনর এর কালিমা পাঠে ইসলামের প্রথম মৌলিক ভিত্তিই পালিত হয়েছে।উত্তর