সামিয়ার কর্মকাণ্ডে কোনো একটি হাদিসের শিক্ষা সম্পূর্ণরূপে প্রতিফলিত হয় কি? হাদিসের আলোকে চিহ্নিতপূর্বক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: সামিয়ার কর্মকাণ্ডে 'মুনাফিকের, নিদর্শন' সম্পর্কিত হাদিসের শিক্ষা নেতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে এবং দায়িত্বশীলতা ও জবাবদিহিতা সম্পর্কিত হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে। হাদিস অনুযায়ী, মুনাফিকের অন্যতম একটি চিহ্ন হলো তার নিকট কিছু গচ্ছিত বা আমানত রাখা হলে সে তাতে খিয়ানত বা বিশ্বাসঘাতকতা করে। সামিয়া তার স্বামীর অনুমতি ছাড়াই গোপনে টাকা মসজিদ-মাদ্রাসায় দান করেন এবং মোটা অংকের টাকা আত্মীয়দের দেন, যা পরিষ্কারভাবে, আমানতের খিয়ানত। যদিও মসজিদ-মাদ্রাসায় দান করা একটি সৎ কাজ, কিন্তু অন্যের সম্পদ তার অনুমতি ব্যতীত ব্যয় করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি খিয়ানত হিসেবে গণ্য। হাদিসে প্রত্যেক ব্যক্তিকে তার, নিজ নিজ দায়িত্ব ও অধীনস্থদের সম্পদ রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসিত হওয়ার কথা বলা হয়েছে, যেখানে স্ত্রীকে তার স্বামীর ঘরের সম্পদের রক্ষক হিসেবে অভিহিত করা হয়েছে। যেই হাদিসের সারসংক্ষেপ হলো- মহানবি (সা.) বলেছেন, সাধারণত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই স্বীয় দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। (বুখারি ও মুসলিম) সামিয়ার এই গোপন কর্মকাণ্ড দায়িত্বশীলতা জবাবদিহিতার হাদিসের পরিপন্থী হওয়ায় তা হাদিসের শিক্ষার বিপরীত প্রতিফলন ঘটায়।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
সামিয়ার কর্মকাণ্ডে কোনো একটি হাদিসের শিক্ষা সম্পূর্ণরূপে প্রতিফলিত …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর