শিক্ষকের প্রশ্নের উত্তরে জাবিরের যে গুণটি ফুটে উঠেছে এর পরিণতি হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: শিক্ষকের প্রশ্নের উত্তরে জাবিরের যে গুণটি ফুটে উঠেছে তা হলো মিথ্যা। প্রকৃত কথা, ঘটনা বা অবস্থা বিকৃত করাকে অথবা বিপরীত বলাকে মিথ্যা বলে। পরীক্ষার হলে জাবির পাশের বন্ধুর সাথে কথা বলার পরও সে শিক্ষককে বলে আমি কথা বলিনি। তাই তার কাজে মিথ্যা প্রতিফলিত হয়েছে। মিথ্যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। মিথ্যার বিপরীত হলো সত্যবাদিতা সত্যবাদিতার পরিণতি হলো সফলতা ও মুক্তি। যেমন বলা হয়, সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, মর্যাদা 'লাভ করে। আর আখিরাতে সত্যবাদিতার প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তায়ালা বলেন, এ তো সেই দিন, যে দিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা বিশেষ উপকার দান করবে। তাদের জন্য রয়েছে জান্নাত। (সূরা আল-মায়িদা: ১১৯) সত্যের বিপরীত হলো মিথ্যা। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা সকল, পাপের জননী। মিথ্যাবাদীর ওপর আল্লাহ পাক অসন্তুষ্ট। সত্যবাদিতা সত্যিকার মুক্তি ও সাফল্য আনে, আর মিথ্যার পরিণাম ধ্বংস। এজন্য মহানবি (সা.) বলেছেন, "তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে 'পরিচালিত কর। আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক, কেননা মিথ্যা পাপের পথ দেখায়। আর পাপ জাহান্নামের পথে পরিচালিত করে।" (বুখারি ও মুসলিম)
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
শিক্ষকের প্রশ্নের উত্তরে জাবিরের যে গুণটি ফুটে উঠেছে এর পরিণতি হাদি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর