শিক্ষকের উদ্ধৃত হাদিসে কার চরিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষকের উদ্ধৃত হাদিসে মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ্য আছে। উল্লিখিত হাদিসটির অর্থ হলো- মুনাফিকের নিদর্শন তিনটি। যথা-যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন তার নিকট কিছু আমানত রাখা হয় তার খিয়ানত করে। অন্তরে কুফুরী লালন করে মুখে ইমানের দাবি করা হলো নিফাক। যাদের মধ্যে নিফাক রয়েছে তারাই মুনাফিক। ইসলামের মধ্যে কাফির মুশরিকদের চেয়ে বেশি ক্ষতিকর হলো মুনাফিকরা। আলোচ্য হাদিসে মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। মুনাফিকদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো মিথ্যা বলা। মিথ্যা সব পাপের মূল। মিথ্যা বলার কারণেই ব্যক্তি নিজের মনের কুফুরী গোপন রেখে ইমানের কথা বলতে পারে। এজন্য মিথ্যাবাদিতা মুনাফিকদের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য। একজন মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা বলে। অর্থাৎ মিথ্যা কথা বলাটা তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। উদ্দীপকে জাবির তার বন্ধুর সাথে পরীক্ষার হলে কথা বলছিল, শিক্ষক তাকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করে। ফলে শিক্ষক মুনাফিক সম্পর্কিত হাদিসের উদ্ধৃতি দেন। তাই বলা যায়, শিক্ষকের উদ্ধৃত হাদিসে মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
শিক্ষকের উদ্ধৃত হাদিসে কার চরিত্রিক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর