হালাল উপার্জনে কীভাবে দুটি ফরজ আদায় হয়?
উত্তর: ইসলামি শরিয়তে হালাল রিজিক উপার্জন করা অতি গুরুত্বপূর্ণ বিষয়। রাসুল (সা.) বলেন, "হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরেও একটা ফরজ।” (বায়হাকি) উক্ত হাদিস অনুসারে হালাল উপার্জন করা ফরজ। আর হালাল উপার্জনের মাধ্যমে দুটি ফরজ আদায় হয়। প্রথমত: নিজ পরিবার পরিজনের জন্য খরচ করা। ইসলামে সামর্থ্যবান ব্যক্তির জন্য পরিবার পরিজনের জন্য খরচ করা সদকার সমতুল্য। এটি একটি অপরিহার্য ইবাদত। দ্বিতীয়ত: ইবাদত কবুলের পূর্বশর্ত পূরণ। হালাল উপার্জনকারীর ইবাদত-বন্দেগি আল্লাহ তায়ালা কবুল করেন। যে শরীর ও রক্ত হারাম উপার্জনে গঠিত, সে শরীর নিয়ে ইবাদত কবুল হয় না। এভাবে হালাল উপার্জনের মাধ্যমে দুটি ফরজ আদায় হয়।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
হালাল উপার্জনে কীভাবে দুটি ফরজ আদায় হয়?
উত্তর