হাদিসের আলোকে আশরাফ সাহেবের চরিত্রে কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
উত্তর: হাদিসের আলোকে আশরাফ সাহেবের চরিত্রে সৎ ব্যবসায়ীর বৈশিষ্ট্য ফুটে উঠেছে। ব্যবসায় সততা 'সম্পর্কিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন- "সত্যবাদী, বিশ্বস্ত, মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।" (মুসতাদরিকে হাকিম) ব্যবসায় বাণিজ্য জীবনে উন্নতি লাভের চাবিকাঠি বলে মানুষ সাধারণত এই ব্যবসায় বাণিজ্যে অন্যায় পন্থা অবলম্বন করে অন্যকে ধোঁকা দিয়ে থাকে। তাই এরূপ জঘন্য কাজকে অত্যন্ত পাপ বলে উল্লেখ করে একজন বিশ্বস্ত, সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের অন্তর্ভুক্ত হবে বলে হাদিসে সত্য ও ন্যায়ভাবে ব্যবসা করার প্রতি গুরুত্ব আরোপ করে ব্যবসায়ীদের উৎসাহিত করা হয়েছে। আল্লাহর নিকট কিয়ামতের দিন শহিদগণ একটি বিশেষ মর্যাদা লাভকরবেন, কারণ তাদের ত্যাগের নিদর্শন সকলের চেয়ে ঊর্ধ্বে। পক্ষান্তরে, ব্যবসায় যারা সততা ও ন্যায়নিষ্ঠার পরিচয় দিবে, যারা বিশ্বস্ততার সাথে ব্যবসায় বাণিজ্য করবে তারাও মর্যাদাশীল শহিদদের ন্যায় সমমর্যাদা লাভ করবে ও শহিদদের সঙ্গী হবে। উদ্দীপকে আশরাফ সাহেব ভেজালমুক্ত পণ্য বিক্রি করেন, ওজনে কম দেন না, কোনো প্রতারণার আশ্রয় নেন না। এগুলো একজন সং ব্যবসায়ীর চরিত্রের বৈশিষ্ট্য। এরূপ সততা, আমানতদারিতা ও নৈতিকতার সাথে যারা ব্যবসায় বাণিজ্য করেন তারা কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন বলে হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে। তাই বলা যায়, আশরাফ সাহেবের চরিত্রে ব্যবসায়ে সততা ও বিশ্বস্ততার বৈশিষ্ট্য ফুটে উঠেছে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
হাদিসের আলোকে আশরাফ সাহেবের চরিত্রে কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর