তোমার পাঠ্যবইয়ের একটি হাদিসের আলোকে জানাব 'খ'-এর কাজ মূল্যায়ন কর।
উত্তর: জনাব, 'খ'-এর কাজ পাঠ্যবইয়ের বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের এক শিক্ষার প্রতিফলন। বৃক্ষরোপণ সম্পর্কিত পাঠ্যবইয়ের ১৪নং হাদিসটি হলো- হযরত - আনাস ইবনে মালিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন- "কোনো মুসলমান যদি একটি বৃক্ষরোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে, এরপর কোনো মানুষ কিংবা পাখি অথবা চতুষ্পদ জন্তু তা হতে ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদাকাহ হিসেবে গণ্য হবে।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ কোনো মুসলমান কর্তৃক রোপিত বৃক্ষের ফল, রক্ষণকৃত শস্যবীজ হতে উৎপাদিত খাদ্যশস্য যদি কোনো মানুষ বা কোনো পাখি বা কোনো পশু ভক্ষণ করে, তাহলে তা তার জন্য দান বা সাদাকাস্বরূপ গণ্য হবে। কারণ ইসলামি শরিয়তের বিধানুযায়ী সৃষ্টির প্রাণিকুলের প্রতি মানবজাতির দায়িত্ব ও কর্তব্য রয়েছে এবং সকল প্রাণীর সাথেই মানুষের দয়াময়, সদ্ব্যবহার ও দয়াবান হতে হবে। সুতরাং তার রোপিত বৃক্ষ হতে কোনো মানুষ আহার করে জীবনধারণ করলে বা তার রক্ষণকৃত শস্যবীজ হতে উৎপাদিত খাদ্য কোনো পশুপাখি বা জীবজন্তু ভক্ষণ করে ক্ষুধা নিবারণ করলে তার কোনো ক্ষতিই হবে না, বরং তা দান-সদকাস্বরূপ গণ্য হবে। তাছাড়া বৃক্ষ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যথা- অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, অতি বৃষ্টি, অনাবৃষ্টি রোধ, জলবায়ু উষ্ণতা রোধ ইত্যাদি। উদ্দীপকে জনাব 'খ' সারা বছর জুড়ে ফসল ফলান এবং যেখানেই জায়গা পান সেখানেই বৃক্ষরোপণ করেন। উপর্যুক্ত হাদিসের আলোকে বলা যায়, তাঁর এই কাজের দ্বারা তিনি সাদাকাহর সওয়াব পাবেন। তার উক্ত কাজটি অত্যন্ত প্রশংসনীয়।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের একটি হাদিসের আলোকে জানাব 'খ'-এর কাজ মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর