কুরআন ও হাদিসের মধ্যকার দুটি পার্থক্য লেখ।
উত্তর: কুরআন ও হাদিস উভয়ই শরিয়তের উৎস। কিন্তু কুরআন হলো আল্লাহর বাণী এবং হাদিস হলো হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী। কুরআন ও হাদিসের মধ্যে প্রধান দুটি পার্থক্য হলো- ১. কুরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষ ওহি, যা হযরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে নাজিল হয়েছে। অপরদিকে, হাদিস হলো পরোক্ষ ওহি, যা অপ্রকাশ্য ওহি রূপে সরাসরি রাসুলের কাছে অবতীর্ণ হয়েছে। ২. কুরআনকে বলা হয় 'ওহিয়ে মাতলু' যা সালাতে পঠিত প্রত্যাদেশ। অন্যদিকে হাদিসকে বলা হয় 'ওহিয়ে গায়রে মাতলু' বা সালাতে অপঠিত প্রত্যাদেশ।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
কুরআন ও হাদিসের মধ্যকার দুটি পার্থক্য লেখ।
উত্তর