স্থানীয় মুরুব্বির মন্তব্য কি যৌক্তিক? হাদিসের আলোকে বর্ণনা কর।
উত্তর: নূরুল করিম সম্পর্কে স্থানীয় মুরুব্বির মন্তব্য- 'করিম বাজে ছেলে' এ মন্তব্যটি যৌক্তিক। ইসলাম একটি সর্বজনীন, মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতা ও চারিত্রিক মাধুর্যের ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। চরিত্র বিচারে নিকৃষ্টতম ব্যক্তি প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, "নিশ্চয়ই মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে।" (বুখারি ও মুসলিম) অর্থাৎ ইসলামে অশ্লীলতার কোনো স্থান নেই। স্বয়ং মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, "মুহাম্মদ (সা.) আপনি বলুন, নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।" (সূরা আল-আরাফ: ৩৩) সুতরাং বলা যায়, অশ্লীল ব্যক্তি যে নিজেও অশ্লীলতায় লিপ্ত থাকে এবং অশ্লীলতা ছড়িয়ে সমাজকে অশ্লীল করে এবং এ ধরনের অশ্লীল ব্যক্তি থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে এড়িয়ে চলে এবং পরিত্যাগ করে। এমন ব্যক্তিকে রাসুল (সা.) চরিত্র বিচারে নিকৃষ্টতম বলে অভিহিত করেছেন। উদ্দীপকে নূরুল করিম অর্থ উপার্জনের আশায় ফেসবুকে অশ্লীল ছবি ও ভিডিও ছাড়ে। তার এই অপকর্মের কারণে এলাকার লোকজন তাকে এড়িয়ে চলে, যা দেখে স্থানীয় মুরুব্বি তাকে 'বাজে ছেলে' বলে মন্তব্য করেছেন। উল্লিখিত হাদিসের দৃষ্টিতে মুরুব্বির মন্তব্য যৌক্তিক। কেননা হাদিসে এরূপ ব্যক্তিকে নিকৃষ্ট বলা হয়েছে, যাকে মন্দ কাজের জন্য মানুষ এড়িয়ে চলে বা পরিত্যাগ করে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
স্থানীয় মুরুব্বির মন্তব্য কি যৌক্তিক? হাদিসের আলোকে বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর