وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত হাদিসাংশের অর্থ হলো- "যে ব্যক্তি তার কোনো (মুসলমান) ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে আসে, আল্লাহ তায়ালা তার প্রয়োজন পূরণে এগিয়ে আসেন।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ আল্লাহ পাক তাঁর বান্দাকে বিপদাপদ থেকে রক্ষা করেন, সাহায্য-সহযোগিতা করেন, যখন তাঁর বান্দা কোনো মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য-সহযোগিতা করে থাকে। অতএব, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের দায়িত্ব ও কর্তব্য হলো বিপদে-আপদে যথাসাধ্য সাহায্য করা।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ ব্যাখ্যা কর।
উত্তর