দৃশ্যকল্প-১ এ তুরস্কের সরকার ও জনগণের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এ তুরস্কের সরকার ও জনগণের কর্মকাণ্ডে 'জুলুমের প্রতিরোধ ও মজলুমের সাহায্য' সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে। হাদিসে এসেছে- হযরত জাবির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল (সা.) ইরশাদ করেছেন, তোমার অত্যাচারী ও অত্যাচারিত ভাইকে সাহায্য কর। যদি সে অত্যাচারী হয় তাহলে তাকে অত্যাচার থেকে বিরত কর আর যদি সে অত্যাচারিত হয় তবে তাকে সাহায্য কর। (সুনান দারিমি) এ হাদিসে মহানবি (সা.) ইসলামি ভ্রাতৃত্বের সুমহান চেতনায় অত্যাচার জুলুম মূলোৎপাটনের পদ্ধতি বর্ণনা করেছেন। জুলুম একটি অমানবিক গর্হিত কাজ, ব্যক্তি থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিভিন্ন পক্ষকে প্রাপ্য হক ও অধিকার থেকে বঞ্চিত করা, কাউকে নিপীড়ন করা প্রভৃতি জুলুমের অন্তর্ভুক্ত। তাই জালিমকে জুলুম করা থেকে ঠেকাতে হবে এবং মজলুমকে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। উদ্দীপকের দেখা যায় তুরস্কের জনগণ ও সরকার নিপীড়িত নির্যাতিত সিরিয়ান মুসলিমদের অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই তাদের জুলুমের প্রতিরোধ ও মাজলুমের সাহায্য সম্পর্কিত হাদিসের শিক্ষা প্রতিফলিত হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ তুরস্কের সরকার ও জনগণের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর