শরিয়ত ও তাসাউফ দেহ ও রুহের মতো'- ব্যাখ্যা কর।
উত্তর: শরিয়তের সাথে তাসাউফের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কেননা তাসাউফ শরিয়তেরই একটি অংশ। শরিয়তের বিধিবিধানের সাথে সম্পর্ক থাকবে না এমন নামে ইসলামে তাসাউফের স্থান নেই। দেহ ও আত্মার সাথে যেমন-সম্পর্ক, শরিয়তের সাথে তাসাউফেরও তেমন সম্পর্ক। তিনি যত উচ্চ পর্যায়ের ও মর্যাদার সুফি হোন না কেন তিনি অবশ্যই শরিয়তের অনুসারী। তাসাউফ আল্লাহর প্রেম অর্জনের ওপর প্রতিষ্ঠিত, আর শরীয়ত ইসলামের বাহ্যিক আচার-আচরণের ওপর প্রতিষ্ঠিত। এ দুটির সমন্বয়েই একজন অলি বা সুফি কামালিয়াত অর্জন করতে সক্ষম হন। তাই বলা যায়, শরীয়ত ও তাসাউফ দেহ ও রূহের মতো।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
শরিয়ত ও তাসাউফ দেহ ও রুহের মতো'- ব্যাখ্যা কর।
উত্তর