الْمَرْءُ عَلَى دِيْنِ خَلِيْلِهِ হাদিসাংশের ব্যাখ্যা কর।
উত্তর: আলোচ্য হাদিসের অর্থ হলো- মানুষ তার বন্ধুর দীন বা জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়। এ হাদিসটি আবু হুরায়রা (রা) বর্ণনা করেছেন। এখানে মহানবি (স) সৎ বন্ধু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন। মানুষের সাধারণ স্বভাব হচ্ছে বন্ধুর কর্মপদ্ধতি ও আদর্শের প্রতি আগ্রহী হওয়া। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক ও সাবধান হতে হবে। এক্ষেত্রে ধর্মপ্রাণ, সৎ, আল্লাহভীরু ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করতে রাসুল (স) উৎসাহিত করেছেন। হাদিসটি থেকে আমরা মূলত এ শিক্ষাই লাভ করি।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
الْمَرْءُ عَلَى دِيْنِ خَلِيْلِهِ হাদিসাংশের ব্যাখ্যা কর।
উত্তর