আল কুরআন ও হাদিসের মধ্যকার পার্থক্য বর্ণনা করো।
উত্তর: আল-কুরআন ও হাদিস ইসলামি শরিয়তের দুইটি প্রধান উৎস হলেও তাদের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান। কুরআন হলো মহান আল্লাহর বাণী, যা অর্থ ও ভাষা উভয় দিক থেকে 'তার কাছ থেকে জিবরাঈল (আ.)-এর মাধ্যমে নবি করিম (সা.)-এর প্রতি অবতীর্ণ হয়েছে। অপরদিকে হাদিস হচ্ছে নবি করিম (সা.)-এর বাণী, কাজ ও অনুমোদন। কুরআনের ভাষা ও শব্দাবলি আল্লাহ প্রদত্ত। কিন্তু হাদিসের ভাব আল্লাহর পক্ষ থেকে হলেও ভাষা ও শব্দাবলি রাসুলুল্লাহ (সা.)-এর নিজস্ব। কুরআন শুধুমাত্র মুতাওয়াতির সূত্রে বর্ণিত। কিন্তু হাদিসের মধ্যে কিছু মুতাওয়াতির ও কিছু আহাদ পর্যায়ের। কুরআন তিলাওয়াত করা ইবাদত এবং সালাতে তা পাঠ করা ফরজ। কিন্তু হাদিস পাঠ করলে সালাত আদায় হয় না। কুরআন স্পর্শ করার জন্য পবিত্রতা অপরিহার। কিন্তু হাদিস স্পর্শের জন্য পবিত্রতা জরুরি নয়। তাই কুরআন ইসলামি শরিয়তের প্রথম ও প্রধান উৎস হিসেবে তা শরিয়তের দ্বিতীয় উৎস হাদিস থেকে পৃথক।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
আল কুরআন ও হাদিসের মধ্যকার পার্থক্য বর্ণনা করো।
উত্তর