উদ্দীপকে উল্লিখিত আব্দুল কুদ্দুস সাহেবের জীবনে কোন হাদিসের প্রভাব পড়েছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আব্দুল কুদ্দুস সাহেবের জীবনে হালাল উপার্জন সম্পর্কিত হাদিসের প্রভার পড়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, "হালাল উপার্জন অন্বেষণ করা ফরজের পরে ফরজ” (বায়হাকি)। এ হাদিসে হালাল জীবিকা অর্জনের অপরিসীম গুরুত্ব তুলে ধরা হয়েছে। ইবাদত কবুল হওয়ার জন্য উপার্জন হালাল হওয়া অপরিহার্য। হালাল রিজিক অন্বেষণ করা জিহাদের ন্যায় মর্যাদাপূর্ণ কাজ এবং এর মাধ্যমে সমাজে ন্যায়, শান্তি ও ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। অবৈধ উপার্জন ইবাদতকে অগ্রহণযোগ্য করে তোলে এবং পরকালে এর জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। তাই হালাল উপায়ে জীবিকা অর্জন করা শুধু দুনিয়াবি প্রয়োজন নয়, বরং তা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। উদ্দীপকে দেখা যায়, আব্দুল কুদ্দুস সাহেব ফজরের নামাজ আদায় করে কৃষিকাজে বের হন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারকে প্রতিপালন করেন। তাঁর এ জীবনাচরণ হালাল উপার্জনের শিক্ষার বাস্তব প্রতিফলন।' তিনি কষ্ট হলেও বৈধ পথে জীবিকা নির্বাহ করছেন, যা হাদিসের নির্দেশনারই অনুসরণ। এর মাধ্যমে তিনি ইবাদতের পাশাপাশি হালাল রিজিক অন্বেষণের ফরজ দায়িত্ব পালন করছেন। তাই বলা যায়, উদ্দীপকে আব্দুল কুদ্দুস সাহেবের জীবনে জীবনে হালাল উপার্জন সম্পর্কিত হাদিসের বাস্তব ও ইতিবাচক প্রভাব সুস্পষ্ট।
HSC Islamic Studies 2nd Paper Chapter 2 : আল-হাদিস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · Chapter 2 : আল-হাদিস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আব্দুল কুদ্দুস সাহেবের জীবনে কোন হাদিসের প্রভাব প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর